‘‌এমন একটি বাজেট এটি যা সংস্কারের পথে হাটে না’‌, নির্মলাকে তুলোধনা রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, রবিবার সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানে ২০২৬–২৭ আর্থিক বছরের বাজেট ঘাটতির পরিমাণ ৪.৪ শতাংশ বলে লোকসভায় জানালেন নির্মলা সীতারামন। একইসঙ্গে ১ এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর আইন বলে বাজেট পেশের সময় জানিয়ে দিলেন নির্মলা। এই আবহে বাজেট নিয়ে বিরোধীদের কাউকেই খুশি করতে পারেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর তা নিয়ে তুলোধনা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন, ২০২৪ সালের জুলাই মাসে আয়কর আইন নিয়ে পর্যালোচনার কথা বলা হয়েছিল। ২০২৫ সালে নতুন আয়কর আইন ঘোষণা করা হয়। ২০২৬ সালের ১ এপ্রিল থেকে নতুন আয়কর আইন কার্যকর হচ্ছে। এমনভাবে আয়কর আইন বানানো হয়েছে, যাতে সাধারণ মানুষের কর জমা দিতে কোনও অসুবিধা না হয়। এই গোটা বাজেট নিয়ে তুমুল সমালোচনা করেছেন কংগ্রেস সাংসদ। আর তা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি।

 

অন্যদিকে ভবিষ্যতের ভারত গড়তে মূলধনী খাতে ২০২৬–২৭ অর্থবর্ষে বরাদ্দ ১২.২ লক্ষ কোটি টাকা। ১৬তম ফিনান্স কমিশনের প্রস্তাবে মান্যতা দিয়ে মোট আয়ের ৪১ শতাংশ ফিরিয়ে দেওয়া হবে রাজ্যগুলিকেই। ২০২৬–২৭ অর্থবর্ষে রাজ্যগুলির জন্য বরাদ্দ ১.৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ বলে ঘোষণা নির্মলার। আর লগ্নিতে আগ্রহ বাড়াতে করদাতাদের জন্য ১৫জি এবং ১৫ এইচ নিয়ে ঘোষণা করেছেন তিনি। এই কথাগুলি দিয়ে যে চিঁড়ে ভিজবে না তাও তুলে ধরেছেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা এক্স পোস্টে লিখেছেন, ‘‌যুবক–যুবতীরা কর্মহীন। উৎপাদনে পতন। বিনিয়োগকারীরা মূলধন তুলে নিচ্ছেন। পরিবারের সঞ্চয় কমে যাচ্ছে। দুর্দশার মধ্যে কৃষকরা। বিশ্বব্যাপী ধাক্কার আশঙ্কা—সবকিছু উপেক্ষা করা হচ্ছে। ভারতের প্রকৃত সংকট সম্পর্কে অজ্ঞ, এমন একটি বাজেট এটি যা সংস্কারের পথে হাটে না।’‌

এছাড়া ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বাজেটকে দিশাহীন, মহিলা বিরোধী, কৃষক বিরোধী এবং বাংলাকে বঞ্চনা করা হয়েছে বলে তোপ দেগেছেন। তিনটি মাত্র বিষয় রয়েছে বাংলার জন্য। এক, হাইস্পিড রেল করিডর। দুই, ফ্রেট করিডর এবং তিন, দুর্গাপুরে ইন্ডাস্ট্রিয়াল করিডর। মল্লিকার্জুন খাড়গে বলছেন, বাজেটে এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কোনও সহায়তা প্রদান করা হয়নি। অনেক বিষয়ে আলোচনা হয়নি বাজেটে। অথচ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেগুলি আলোচনার প্রয়োজন ছিল। আর অখিলেশ যাদব লিখেছেন, ‘‌বিজেপির বাজেটের ফলাফল বেরিয়েছে, শেয়ার বাজার ভেঙে পড়েছে। যখন বিজেপি সরকারের কাছ থেকে কোনও আশা নেই, তখন তাদের বাজেটের কী হবে।’‌

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা