দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ICSE ও ISC-এর পরীক্ষা হবে অফলাইনেই, সিদ্ধান্ত বোর্ডের

নিজস্ব প্রতিনিধি: ICSE ও ISC-এর দশম শ্রেণীর পরীক্ষার দিন কিছুদিন আগেই স্থগিত রাখে Council for Indian School Certificate Examination। শুক্রবার সেই সিদ্ধান্ত পরিবর্তন করে দুই বোর্ডের দশম শ্রেণির ICSE প্রথম সেমিস্টারের ও ISC-এর দ্বাদশ শ্রেণীর পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল বোর্ড। প্রত্যেক পরীক্ষাই হবে অফলাইনে। ICSE ও ISC দুই পরীক্ষার পরিবর্তিত সময়সূচী প্রকাশ করেছে বোর্ড। দশম শ্রেণির ICSE প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৯ নভেম্বর ২০২১ থেকে। চলবে ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত। অন্যদিকে দ্বাদশ শ্রেণির ISC পরীক্ষা শুরু হবে ২২ নভেম্বর ২০২১ থেকে। চলবে ২০ ডিসেম্বর ২০২১ পর্যন্ত।

বোর্ডের অধীনে থাকা সব স্কুলের অধ্যক্ষদের লেখা চিঠিতে এই কথা জানিয়েছেন CISCE-র চিফ এক্সিকিউটিভ অ্যান্ড সেক্রেটারি গেরি অ্যারাথুন। তিনি চিঠিতে জানান, ‘অনলাইনে পরীক্ষা নেওয়ার ব্যাপারে পড়ুয়াদের বাবা-মায়ের কাছ থেকে একগুচ্ছ মেইল পাই। যার মধ্যে প্রধান বিষয় অনলাইন পরীক্ষা নেওয়ার জন্য ডিভাইসের অনুপস্থিতি। এছাড়াও, অনিয়মিত বিদ্যুৎ সংযোগ ও ইন্টারনেটের স্পীডের সমস্যার কথা উল্লেখ করা হয় মেইল। ফলে সব দিক বিচার করে, অনলাইনে পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বোর্ড।’ নিজেদের স্কুলেই বসেই অফলাইনেই পরীক্ষা দেবে পড়ুয়ারা। বার্ষিক পরীক্ষার বদলে দুটি টার্মে ভাগ করা হয় এবারের বোর্ড পরীক্ষা। এছাড়াও, এই পরীক্ষায় ১০০ শতাংশ অবজেক্টিভ, অর্থাৎ MCQ প্রশ্ন করার কথা ছিল বোর্ডের।

পরীক্ষার সিলেবাসও দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম সেমেস্টারে সিলেবাসের ৫০ শতাংশ থেকে প্রশ্ন করা হবে। দ্বিতীয় সেমিস্টারে সিলেবাসের বাকি ৫০ শতাংশ থেকে প্রশ্ন করা হবে বলে আগেই জানিয়েছে CISCE।

Published by:

Share Link:

More Releted News:

জোর ধাক্কা খেল Paytm, পেমেন্টস ব্যাঙ্ক লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ