সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিট-ইউজি প্রশ্নফাঁস ও পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে চলা চলো সংসদ’ অভিযানের মাঝেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করলেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিনিধিরা। দলের দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা নাড্ডার বাসভবনে গিয়ে প্রায় ১০ মিনিট বৈঠক করেন। বৈঠকের পর তাঁরা জানান, তাঁদের দাবিপত্র গ্রহণ করা হয়েছে এবং বিষয়গুলি সংশ্লিষ্ট স্তরে বিবেচনার আশ্বাস মিলেছে।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিজেপি প্রতিনিধিরা জানান, তাঁরা মূলত তিনটি গুরুত্বপূর্ণ দাবি নাড্ডার সামনে তুলে ধরেছেন। প্রথমত, আন্দোলনকারী সোনম ওয়াংচুককে অবিলম্বে হাসপাতাল থেকে মুক্তি দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। দ্বিতীয়ত, নিট-ইউজি প্রশ্নফাঁস ও পরীক্ষায় অনিয়মের নৈতিক দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। তৃতীয়ত, নিট-সংক্রান্ত চাপ ও অনিয়মের জেরে আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারের জন্য ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করতে হবে। সিজেপির দাবি, নাড্ডা তাঁদের বক্তব্য মন দিয়ে শুনেছেন এবং বিষয়গুলি নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন। যদিও বৈঠকের পরই তিন দফা দাবি মানার বিষয়ে কেন্দ্রের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

আরও পড়ুনঃ সংসদ অভিযানের মাঝেই বড় মোড়! CJP-র সঙ্গে আলোচনায় রাজি কেন্দ্র

এদিকে সংসদ অভিযানের জেরে দিল্লির একাধিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের আটক ও সরিয়ে দেওয়া হয়। সিজেপির তরফে জানানো হয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং আগামী দিনে কর্মসূচি আরও জোরদার করা হবে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি