গুয়াহাটিতে পা রাখতেই আরশোলাদের মুখপাত্র আশুতোষকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: ককরোচ জনতা পার্টির অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা অসমের গুয়াহাটিতে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের দাবি, তাঁদের দলের মুখপাত্র আশুতোষ রাঙ্কা সহ একাধিক কর্মীকে অজ্ঞাতস্থানে নিয়ে গিয়েছে পুলিশ। তেমনটাই সোশ্যাল মিডিয়ায় লিখেছেব অভিজিৎ। সেই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে গুয়াহাটিতে। আজ, রবিবার গুয়াহাটিতে সিজেপির একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন আশুতোষ রাঙ্কা। অভিযোগ বিমানবন্দর থেকে আশুতোষ বেরোতেই তাঁকে আটক করে প্রিজন ভ্যানে তোলেন অসম পুলিশ। তারপরেই তাঁকে অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়া হয়। এই বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানায়নি অসম সরকার।

আরও পডুন: লাস্যময়ী অভিনেত্রীকে গোপনে বার্তা পাঠান ক্রিকেটাররা, চ্যাট দেখে স্তম্ভিত শেহবাগ

সিজেপি (CJP) গুয়াহাটিতে তাঁদের স্বেচ্ছাসেবকদের নিয়ে প্রথম স্থানীয় সভার আয়োজন করেছিল। যেখানে বেশ কয়েকজন নেতা ও স্বেচ্ছাসেবকের উপস্থিত থাকার কথা ছিল। ককরোচ জনতা পার্টির অভিযোগ, অসম পুলিশ সভাস্থলে যাওয়ার পথ আশুতোষ সহ বাকি স্বেচ্ছাসেবকদের আটকে দেয় এবং যারা সেখানে যাওয়ার চেষ্টা করছিলেন, তাদেরও বাধা দেয়। পুলিশের হাতে আটকদের মধ্যে অন্যতম আশুতোষ রাঙ্কা গতকাল, শনিবার থেকেই অসমে ছিলেন এবং তাঁর আজকের কর্মসূচিতে বক্তব্য রাখার কথা ছিল। এর আগে তিনি জানিয়েছিলেন যে, ভোটার তালিকা সংশোধনের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ এবং সরকারি স্কুলের অবস্থা সরেজমিনে খতিয়ে দেখার পরিকল্পনা রয়েছে সিজেপি (CJP)-র। সেই কারণে গুয়াহাটিতে গিয়েছেন তাঁরা। কিন্তু তাঁদের কর্মসূচি শুরুর আগেই ভণ্ডুল করে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।

ককরোচ জনতা পার্টির আরও অভিযোগ, তাঁদের বৈঠকস্থলের কাছে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে এবং আটক সদস্যদের সঙ্গে আইনজীবীদের কথা বলতে দেওয়া হয়নি। তবে কত জনকে আটক করা হয়েছে এবং তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা স্পষ্ট করেনি সিজেপি।

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের

মেলেনি আবাসে ঘর, গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমের মধ্যেই মৃত্য বৃদ্ধের

লাস্যময়ী অভিনেত্রীকে গোপনে বার্তা পাঠান ক্রিকেটাররা, চ্যাট দেখে স্তম্ভিত শেহবাগ

পুরভোটকে মাথায় রেখে বিজেপি বিধায়কদের বাড়তি দায়িত্ব, গুরুত্ব বাড়ল সজলের

রানাঘাটে দোকানে হামলা! শূন্যে গুলি চালিয়ে খুনের হুমকি, উদ্ধার তাজা গুলির খোল

সুগন্ধি চাল নয়, লুচি দিয়েই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের পায়েস

৫ লক্ষ টাকা তোলা না দেওয়ায় ডাক্তারকে বাসনপত্র দিয়ে বেধড়ক মার, কাঠগড়ায় ‘বিগ বস’ প্রতিযোগী

মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করলেন হুমায়ুন কবীর, নওদার বিধায়কের মন্তব্যে শোরগোল

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

গুয়াহাটিতে পা রাখতেই আরশোলাদের মুখপাত্র আশুতোষকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেল পুলিশ

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৫২ বছরের ঝাড়ুদার, চাঞ্চল্য পুনেতে

ঘরের ভিতর রক্তের হোলি! স্ত্রী ও দুই শিশুসন্তানকে খুনের পর আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের