লাস্যময়ী অভিনেত্রীকে গোপনে বার্তা পাঠান ক্রিকেটাররা, চ্যাট দেখে স্তম্ভিত শেহবাগ

Share:

নিজস্ব প্রতিনিধি: ফোনে আসে একের পর এক ক্রিকেটারের মেসেজ। রিয়েলিটি শোয়ের মঞ্চে এমনই বিস্ফোরক দাবি করলেন অভিনেত্রী-গায়িকা সারা গুরুপাল। শুধু দাবি করেই থামেননি, শেহবাগের অনুরোধে খুলে দেখালেন ফোনের চ্যাটও। আর সেই মেসেজে চোখ পড়তেই প্রাক্তন ভারতীয় তারকাও চমকে গিয়েছে। শুধু তাই নয় তিনি এমন মন্তব্য করেছেন যা শুনে স্তম্ভিত হয়ে যান দর্শকরাও।  

রিয়্যালিটি শো ‘রাইজ অ্যান্ড ফল সিজন ২’ প্রিমিয়ারে বীরু ও সারা গুরুপালের মজার কথোপকথন এখন ভাইরাল। অনুষ্ঠান মঞ্চে  পঞ্জাবি অভিনেত্রী  ক্রিকেটারদের সঙ্গে তাঁর সোশ্যাল মিডিয়ার আলাপচারিতা নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। সঞ্চালক ও ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগের সঙ্গে এক আলাপচারিতার সময় সারা দাবি করেন যে, বেশ কয়েকজন বর্তমান ক্রিকেটার তাঁকে মেসেজ পাঠান। সারা অবশ্য মজার ছলেই জানান, ফোনের মেসেজ দেখে সহবাগ তাঁকে বকতেও পারেন। এরপর ফোন হাতে নিয়ে চ্যাট দেখতে শুরু করেন সহবাগ।   

সারার ফোনে থাকা কথোপকথন দেখার সময় এক ক্রিকেটারকে নিয়ে মজার মন্তব্য করেন শেহবাগ। তাঁর কথায়, ‘তাই তো ও রান করতে পারছে না।’ এরপর চ্যাটের তালিকা দেখে আরও রসিকতা করেন তিনি। সহবাগের দাবি অনুযায়ী, অভিনেত্রীর চ্যাট বক্সে বাঁহাতি, ডানহাতি এবং উইকেটকিপার, বিভিন্ন ধরনের ক্রিকেটারের উপস্থিতি রয়েছে। এরপর থেকে এই হালকা মেজাজের কথোপকথনটি সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।  তবে সারা গুরুপাল বা বীরেন্দ্র শেহবাগ কেউই প্রকাশ্যে ওই ক্রিকেটারদের নাম জানাননি। ফলে নির্দিষ্ট করে কোনও ক্রিকেটারের নাম নিয়ে চর্চা হয়নি। সেটা ব্যাক্তিগত রয়ে গিয়েছে।   উল্লেখ্য, ‘রাইজ অ্যান্ড ফল সিজন ২’ শুরু হয়েছে ২৬ সেপ্টেম্বর এবং এতে ১৫ জন প্রতিযোগী অংশ নেন দ্বিতীয় সিজনের জন্য সঞ্চালকের দায়িত্ব নিয়েছেন শেহবাগ।   

শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতীয় নথি! মুর্শিদাবাদে পুলিশের জালে ৩ বাংলাদেশি

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের

মেলেনি আবাসের ঘর, গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমের মধ্যেই মৃত্যু বৃদ্ধের

গুয়াহাটিতে পা রাখতেই আরশোলাদের মুখপাত্র আশুতোষকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেল পুলিশ

পুরভোটকে মাথায় রেখে বিজেপি বিধায়কদের বাড়তি দায়িত্ব, গুরুত্ব বাড়ল সজলের

রানাঘাটে দোকানে হামলা! শূন্যে গুলি চালিয়ে খুনের হুমকি, উদ্ধার তাজা গুলির খোল

সুগন্ধি চাল নয়, লুচি দিয়েই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের পায়েস

৫ লক্ষ টাকা তোলা না দেওয়ায় ডাক্তারকে বাসনপত্র দিয়ে বেধড়ক মার, কাঠগড়ায় ‘বিগ বস’ প্রতিযোগী

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

লাস্যময়ী অভিনেত্রীকে গোপনে বার্তা পাঠান ক্রিকেটাররা, চ্যাট দেখে স্তম্ভিত শেহবাগ

মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করলেন হুমায়ুন কবীর, নওদার বিধায়কের মন্তব্যে শোরগোল

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৫২ বছরের ঝাড়ুদার, চাঞ্চল্য পুনেতে