কটক হাসপাতালে গিয়ে ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখলেন মুখ্যমন্ত্রী

ট্রেনযাত্রীদের সঙ্গে দেখা করে কথা বলেন তিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) আবারও গিয়েছেন ওড়িশা। সোমবার দুপুর আড়াইটার কিছুক্ষণ আগেই তিনি পৌঁছে যান কটক হাসপাতালে। চিকিৎসাধীন আহত ট্রেনযাত্রী ও তাঁদের পরিজনদের সঙ্গে দেখা করে কথা বলেন তিনি। 

এদিন হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। হাসপাতাল সূত্রে খবর, সার্জারি এবং অর্থোপেডিক বিভাগে গিয়েছিলেন তিনি। এরপরে যাবেন ভুবনেশ্বর এইমস-এ। উল্লেখ্য, এই দু’ই হাসপাতালেই ভর্তি বাংলার বেশিরভাগ আহত। কটকে ভর্তি বাংলায় প্রায় ৫১ জন। আশঙ্কাজনক ৮। অন্যদিকে, ইতিমধ্যেই ভুবনেশ্বর এইমসে পৌঁছে গিয়েছেন বঙ্গের ২ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী পাঁজা।

ভুবনেশ্বর থেকে কলাইকুণ্ডা’র উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী পাড়ি দেবেন দুপুর সাড়ে ৩টা নাগাদ। সেখান থেকে  যাবেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। চিকিৎসাধীন আহত ট্রেন (COROMONDEL EXPRESS) যাত্রীদের সঙ্গে দেখা করবেন তিনি। প্রশাসন সূত্রে খবর, বিকেল ৪টা ১৫ নাগাদ পশ্চিম মেদিনীপুরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখানেই রাত্রিবাস করবেন তিনি। আগামী ৭ জুন  কলকাতা ফিরবেন মমতা। 

আগামী বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তিনি মৃত ও আহতদের পরিবারের হাতে তুলে দেবেন আর্থিক সাহায্যের চেক। উল্লেখ্য, গতকাল তিনি ঘোষণা করেছিলেন, ট্রেন দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের একজন করে সদস্যকে হোমগার্ডের চাকরি দেবে রাজ্য।

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা