পুষ্কর ব্রহ্মা মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী, উঠে এল রেল প্রসঙ্গ

মঙ্গলবার পুষ্কর (PUSHKAR) মন্দিরে গিয়ে বিগ্রহে আরতি করেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: একই দিনে দু’ই ধর্মীয় স্থান পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। রাজস্থানের আজমের শরীফের পরে তিনি গেলেন পৃথিবীর একমাত্র ব্রহ্মা মন্দিরে। দিল্লির পুষ্করে গিয়ে এদিন পুজোও দেন তিনি।

মঙ্গলবার পুষ্কর (PUSHKAR) মন্দিরে গিয়ে বিগ্রহে আরতি করেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম। উল্লেখ্য, বঙ্গের মুখ্যমন্ত্রী যখন পুজো দিচ্ছিলেন তখন গর্ভগৃহে অন্যদের প্রবেশ বন্ধ রাখা হয়েছিল। এদিন পুজো দেওয়ার পাশাপাশি পুষ্কর হ্রদ সহ সংলগ্ন এলাকা ঘুরে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরের পক্ষ থেকে তাঁকে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রীর হাতে পুরোহিত তুলে দিয়েছিলেন প্রজাপিতা ব্রহ্মা’র ছবি। অন্যদিকে, তাঁকে দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। তাঁদের সঙ্গে জনসংযোগ করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, তাঁকে আমন্ত্রণ জানিয়েছিল পুষ্কর মন্দির কমিটি।

মুখ্যমন্ত্রী এদিন পুজো দেওয়ার পরে বলেন, আজমের শরীফ থেকে পুষ্করের দূরত্ব খুব বেশি নয়। দু’ই ধর্মীয় স্থানে অগণিত মানুষ ভিড় জমান। তিনি রেলমন্ত্রী থাকাকালীন সকলের যাতায়াতের সুবিধার জন্য এই দু’ই জায়গাকে রেলপথ দিয়ে যুক্ত করেছিলেন। বলেন, এর জন্য অনেক বাধার মুখেও পড়তে হয়েছিল তাঁকে।  

রান্নাঘরে তিন বার্নারের ওভেন কতটা শুভ? জানুন কী বলছে বাস্তুশাস্ত্র

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

সকালের জলখাবারে পরিবারের সদস্যদের জন্য বানিয়ে ফেলুন মুচমুচে পেঁয়াজের চিলা

তারাপীঠের পর কলকাতা, ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু-সহ মৃত ৯

মাত্র ৩০০ টাকা রিচার্জ করলেই বছরভর সুবিধা, ধামাকা অফার JIO-র!

সেপ্টেম্বরে ৫ রাশির ভাগ্যোদয়,মালব্য রাজযোগে আসবে অর্থ ও সাফল্য

বুধবার কেমন কাটবে আপনার দিন? জেনে নিন আজকের রাশিফল

১৫ মিনিটেই সুজি দিয়ে খুদের জন্য বানান এই হেলদি আর মজাদার রেসিপি

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা