বিধানসভায় সাক্ষাৎ যোগী-অখিলেশের! হাসিমুখে চাপড়ালেন একে অপরের পিঠ

সোমবার ছিল বিধানসভায় যোগী আদিত্যনাথ এবং তাঁর মন্ত্রীসভার বাকি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একদিকে বীরভূম কাণ্ড নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষে যখন কার্যত রণক্ষেত্রের রুপ নিয়েছে বাংলার বিধানসভা, ঠিক তখনই সুদূর উত্তরপ্রদেশে বিধানসভায় দেখা গেল সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র। বাংলার মতো উত্তরপ্রদেশেও বিধানসভা অধিবেশন বসেছে আজ সোমবার। আর এই অধিবেশনে যোগ দিতে এদিন বিধানসভায় উপস্থিত রয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন এবং বর্তমান দুজন মুখ্যমন্ত্রীই। একজন শট চেষ্টার পরেও নিজের হারানো অধিকার ফেরত পাননি, অন্যদিকে অপরজন রেকর্ড ভোটে জিতে দ্বিতীয়বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে রীতিমতো ইতিহাস রচনা করেছেন। কিন্তু ভোটের মাঠে যত লড়াইই থাকুক না, বিধানসভায় যতই একে অপরের বিরুদ্ধে গলা চড়ান না কেন সৌজন্যতাবোধ যে তার নিজের জায়গাতেই বিদ্যমান সেটাই সোমবার আরও একবার প্রমাণ করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এবং সদ্য শপথ নেওয়া বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 

সোমবার সকালে উত্তরপ্রদেশের বিধানসভায় মুখোমুখি দেখা হয় যোগী আদিত্যনাথ এবং অখিলেশ যাদবের। তখনই দেখা যায় যোগীকে দেখামাত্রই তাঁকে অভিনন্দন জানাতে এবং তার সঙ্গে করমর্দন করতে এগিয়ে আসেন সমাজবাদী দলের সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তাঁকে দেখে তাঁর দিকে এগিয়ে আসেন যোগীও। দুজনে হাসিমুখে সৌজন্য বিনিময়ও করেন এবং তখনই অখিলেশের পিঠ চাপড়ে দিতে দেখা যায় যোগীকে। 

উল্লেখ্য, সোমবার ছিল বিধানসভায় যোগী আদিত্যনাথ এবং তাঁর মন্ত্রীসভার বাকি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের শুরুতেই শপথ নেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রোটেম স্পকার রমাপতি শাস্ত্রী এদিন তাঁকে শপথ বাক্য পাঠ করান। এরপর একে একে শপথ নেন উত্তরপ্রদেশের নবগঠিত মন্ত্রীসভার বাকি নবনির্বাচিত বিধায়করা। বিধানসভার বাকি সদস্যদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অখিলেশ যাদবও। 

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর