‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতার ইনস্টা অ্যাকাউন্ট হ্যাক! যা জানালেন অভিজিৎ দীপক

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ককরোচ জনতা পার্টি’ নামে একটি দল গড়ে গোটা দেশে সাড়া ফেলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন নিবাসী ভারতীয় অভিজিৎ দীপক। ‘দল’ গঠনের সপ্তাহখানেকের মধ্যে ইনস্টাগ্রামে অনুসারী সংখ্যা পার করেছে ২ কোটির গণ্ডি। এবার সেই দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক করেছেন বিরাট অভিযোগ। জানিয়েছেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এই খবর সামনে আসার পরেই ছড়িয়েছে চাঞ্চল্য। 

অভিজিৎ দাবি করেছেন যে, তাঁর ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং তিনি সেটির নিয়ন্ত্রণ হারিয়েছেন। তিনি আরও  বলেছেন, তাদের দলের ব্যাকআপ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল, যদিও সেটা কয়েক ঘণ্টা পরেই পুনরুদ্ধার করা হয়। দীপকের শেয়ার করা স্ক্রিনশট অনুযায়ী, তিনি মেটার রিকভারি প্রক্রিয়ার মাধ্যমে বারবার তাঁর ব্যক্তিগত ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করার চেষ্টা করলেও প্রতিবারই ব্যর্থ হন। এই ঘটনার পর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “ককরোচ জনতা পার্টির ওপর আঘাত। ইনস্টাগ্রাম পেজ হ্যাক হয়েছে। আমার ব্যক্তিগত ইনস্টাগ্রাম হ্যাক হয়েছে। টুইটার অ্যাকাউন্ট আটকে দেওয়া হয়েছে। ব্যাকআপ অ্যাকাউন্টটিও বন্ধ করে দেওয়া হয়েছে।”

CJP

প্রসঙ্গত, মাত্র কয়েক দিন আগে ইন্টারনেট ব্যঙ্গত্মক প্রচারের মাধ্যম হিসেবে শুরু করা হয়েছিল এই দলটি। যেখানে বারবার তরুণ প্রজন্মের কথা বলা হয়েছিল। নেপথ্যে ছিল ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি বিতর্কিত মন্তব্য। সেখান থেকেই দেশজুড়ে এই দল জনপ্রিয় হয়ে উঠেছে। ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এখন পর্যন্ত মাত্র ৭৫টি পোস্ট করা হয়েছে তবে তার অনুসারী  সংখ্যা ২১.৭ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। 

CJP

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর