অসমে সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার কলেজ ছাত্রীর দেহ, ধর্ষণ করে খুন, অনুমান পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি একাধিক বিজেপি শাসিত রাজ্য থেকে সামনে আসছে ধর্ষণ ও খুনের মতো ঘটনা। যা নারী নিরাপত্তা নিয়ে তুলে দিয়েছে প্রশ্ন। এবার ঘটনাস্থল অসম। জোরহাট জেলায় নিখোঁজ হওয়ার চার দিন পর সোমবার নিখোঁজ কলেজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেপটিক ট্যাঙ্ক থেকে দেহ উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। ছাত্রীটিকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল বলে অনুমান পুলিশের।

টিটাবরের নন্দনাথ সাইকিয়া কলেজের ছাত্রী গত ৭ নভেম্বর কলেজ থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। ছাত্রীর পরিবার একটি নিখোঁজ ডায়েরি দায়ের করে থানায়। অভিযোগ পাওয়ার পরেও তদন্তে গাফিলতির অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এমনকি কর্তব্যে গাফিলতির অভিযোগে টিটাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ‘রিজার্ভ ক্লোজড’ করা হয়েছে। পুলিশ সূত্র জানিয়েছে দেহ উদ্ধার হওয়া ছাত্রীটিকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল এবং মৃত্যুর আসল কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

পুলিশ ৬৩ বছর বয়সী জগৎ সিং নামে এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে, কারণ যে সেপটিক ট্যাঙ্ক থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছিল সেটি তার দোকানেই ছিল। ধৃত ব্যক্তি পুলিশের কাছে স্বীকার করেছে যে সে ছাত্রীকে খুন করেছে এবং তার দেহ লপাটের জন্য সেপটিক ট্যাঙ্কে ফেলে দেয়। ঘটনা প্রকাশ্যে আসার পরেই ক্ষুব্ধ স্থানীয়রা টিটাবর থানার বাইরে জড়ো হয়ে কলেজ ছাত্রীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার ন্যায়বিচার চেয়ে বিক্ষোভ দেখান।

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা