Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কর্নাটকে সরকার গড়লেই বজরং দল-পিএফআইকে নিষিদ্ধ, ইস্তেহারে প্রতিশ্রুতি কংগ্রেসের

আজ মঙ্গলবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: রাজ্যে ক্ষমতায় ফিরলেই বজরং দল, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া সহ হিংসাত্মক কাজকর্মে লিপ্ত সংগঠনকে নিষিদ্ধ করা হবে হবে। দলের নির্বাচনী ইস্তেহারে এমনই প্রতিশ্রুতি দিল কংগ্রেস। আজ মঙ্গলবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। উপস্তিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার, প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, রাজ্য কংগ্রেসের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক রণদীপ সিং সুরজেওয়ালা।

কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার ‘সর্বা জনগড়া শান্তিয়া থোটা’-য় বলা হয়েছে, রাজ্যে ধর্ম ও জাতপাতের ভিত্তিতে যে সমস্ত সংগঠন ঘৃণা ও হিংসা ছড়াবে তারা যে সংখ্যাগুরু হোক কিংবা সংখ্যাল;ঘু সম্প্রদায়ের-কাউকে ছাড়া হবে না। বজরং দল-পিএফআই সহ রাজ্যে ধর্মের নামে অশান্তি সৃষ্টিকারী সংগঠনকে কোনও মতেই রেয়াত করা হবে না। আইনের মাধ্যমেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে নিষিদ্ধ ঘোষণা করা হবে।

রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কড়া পদক্ষেপ নেওয়ার পাশাপাশি কন্নড়বাসীর মন জয় করতে আরও একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ভোট ঘোষণার আগে প্রাক-নির্বাচনী সভায় দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সব প্রতিশ্রুতিও নির্বাচনী ইস্তেহারে ‘গ্যারান্টি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে রয়েছে, প্রতি পরিবারকে বিনামূল্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যু‍ৎ সরবরাহ, মহিলাদের প্রতি মাসে ২ হাজার টাকা ভাতা প্রদান, বেকার যুবক-যুবতীদের দুই বছর ধরে মাসে ৩,০০০ টাকা করে বেকার ভাতা প্রদান। পাশাপাশি ডিপ্লোমাধারীদের মাসে দেড় হাজার টাকা করে ভাতা দেওয়ার গ্যারান্টিও উল্লেখ করা হয়েছে। এছাড়া মহিলাদের বাসে বিনা পয়সায় ভ্রমণ, ‘অন্ন ভাগ্য যোজনায়’ গরিব পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে খাদ্যশস্য দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি