কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: কর্নাটক বিধান পরিষদে জয়-জয়কার কংগ্রেসের। আজ বৃহস্পতিবার (১৮ জুন) যে সাত আসনে ভোট নেওয়া হয়েছিল, তার মধ্যে পাঁচটি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। বাকি দুটি আসন গিয়েছে বিজেপির দখলে। কংগ্রেসের হয়ে জয়ী হয়েছেন বি কে হরিপ্রসাদ, থিপ্পান্নাপ্পা কামাকানুর, পি ভি মোহন, শিবান্না ভিএস ও বিনয় কার্তিক প্রকাশ। বিজেপির হয়ে জয়ী হয়েছেনলিঙ্গরাজ পাতিল ও রঘু।

আগামী ৩০ জুন কর্নাটক বিধান পরিষদের সাত সদস্যের মেয়াদ পূর্ণ হচ্ছে। ওই সাত সদস্যের মধ্যে চার জন কংগ্রেসের, দুজন বিজেপির এবং একজন জনতা দলের (এস)। কংগ্রেসের যে চার সদস্যের মেয়াদ শেষ হচ্ছে তাঁরা হলেন বি কে হরিপ্রসাদ, নাসির আহমেদ, থিপ্পান্নাপ্পা কামাকানুর এবং গোবিন্দরাজু। বিজেপির এমটিবি নাগারাজু ও প্রতাপ সিমহা নায়েক এবং জেডিএসের সুনীল ভালিপুরের মেয়াদ শেষ হচ্ছে। বিধান পরিষদের সাত আসনে ভোটে দাঁড়িয়েছিলেন আট প্রার্থী। ফলে এদিন ভোট নেওয়া হয়।

সকাল নয়টা থেকে বিকেল চারটে পর্যন্ত বিধানসভায় (বিধান সৌধ) ভোটগ্রহণ হয়। রাজ্যের ২২২ বিধায়ক ভোটদান করেন। ভোটগ্রহণ শেষে দেখা যায় সাত আসনের মধ্যে পাঁচটি আসনই দখল করেছে কংগ্রেস। অর্থা‍ৎ গতবারের চেয়ে একটি আসন বেশি পেয়েছে। বিজেপি নিজেদের দুই আসন দখলে রাখতে সক্ষম হলেও জেডিএস নিজেদের আসন খুঁইয়েছে। সম্প্রতি কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বদল ঘটেছে। সিদ্দারামাইয়াকে সরিয়ে কুর্সিতে বসেছেন ডি কে শিবকুমার। মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পরে এদিনই ছিল তাঁর অ্যাসিড টেস্ট। তাতে কার্যত সসম্মানে উতরে গিয়েছেন তিনি।

বোমা রেখেছিল ভাড়াটে শামিম, রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে দাবি বাড়িমালিকের

কেন হঠাৎ উধাও হয়েছিলেন দময়ন্তী? উদ্ধার হতেই ফাঁস হল আসল সত্য

চিনে ভয়াবহ ভূমিধসে নিহত অন্তত ৮, নিখোঁজ ৩৪

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের ২১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী