‘ইন্ডিয়া’ জোটের সঙ্গে যৌথভাবে লড়া উচিত কংগ্রেসের, বার্তা সোনিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: বিজেপিকে রুখতে ‘ইন্ডিয়া’ জোটের শরিক দলগুলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার পক্ষে সওয়াল করলেন সোনিয়া গান্ধি। শনিবার হায়দরাবাদে দলের কর্মসমিতির বৈঠকে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী বলেন, ‘বিজেপিকে রুখতে কংগ্রেসের উচিত ‘ইন্ডিয়া’ জোটের সঙ্গে যৌথভাবে লড়াই করা।’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, নিজেদের মধ্যে লড়ে ভোট ভাগাভাগি করে বিজেপির যাতে সুবিধা করে দেওয়া না হয়, সেই বার্তাই দিয়েছেন প্রাক্তন সভানেত্রী।  

এদিন বেলা তিনটে থেকে হায়দরাবাদের তাজ কৃষ্ণা হোটেলে কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারণ সমিতির বর্ধিত  বৈঠক শুরু হয়েছে। দীর্ঘদিন বাদে রাজধানী দিল্লির বাইরে কংগ্রেস কর্মসমিতির বৈঠক হল। বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি ছাড়াও কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুও রয়েছেন।

দু’দিনের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকে চলতি বছরের শেষের দিকে হতে চলা পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে লড়াইয়ের রণনীতি চূড়ান্ত হবে। পাশাপাশি লোকসভা ভোটে কংগ্রেস ‘ইন্ডিয়া’ জোটের শরিক দলগুলির সঙ্গে কীভাবে আসন সমঝোতায় যাবে তা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। আগামিকাল রবিবার বৈঠকের শেষ দিনেই ওই আলোচনা হবে।

বাড়িতে ঢুকেই আঁতকে উঠলেন লোকজন! দমদমে কম্বলে মোড়া দেহ ঘিরে রহস্য

ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়ছেন ‘বিশ্বস্ত সহযোগী’ ক্যারোলিন লেভিট, নেপথ্যে কোন কারণ?

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

ChatGPT-এর সাহায্য নিয়ে আমেরিকায় মা-ভাইকে হত্যা ভারতীয় বংশোদ্ভূত কিশোরের

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০