‘ক্রাইপিএমপেসিএম’, মোদি-বোম্মাইকে বিঁধে কর্নাটকে নয়া প্রচার শুরু কংগ্রেসের

নেট মাধ্যমে ইতিমধ্যেই ঝড় তুলেছে কংগ্রেসের নয়া প্রচার।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: হাতে আর মাত্র নয়দিন। তার পরেই আগামী পাঁচ বছরের জন্য নিজেদের ভাগ্যবিধাতাদের বেছে নিতে ভোটে লাইনে দাঁরাবেন কন্নড়বাসী। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই জমে উঠেছে রাজনৈতিক প্রচার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর মুখ্যমন্ত্তরী বাসবরাজ বোম্মাইকে বিঁধে  আজ সোমবার ভোটমুখী কর্নাটকে নয়া প্রচারাভিযান শুরু করল কংগ্রেস। ‘ক্রাইপিএম, পেসিএম’ অর্থা‍ৎ ‘কাঁদছেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে পয়সা দিন’ শীর্ষক অভিনব প্রচার স্লোগান ইতিমধ্যেই নেটমাধ্যমে ঝড় তুলেছে। নয়া প্রচারের জন্য কংগ্রেসকে পাল্টা বিঁধেছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।

গত কয়েকদিন ধরেই ভোটপ্রচারে কর্নাটকে চরকি পাক খেয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি। রাজনৈতিক আক্রমণের পরিবর্তে একে অন্যের বিরুদ্ধে ব্যক্তি আক্রমণেই মেতে উঠেছেন প্রতিপক্ষ দুই শিবিরের শীর্ষ নেতারা। রবিবারই কর্নাটকে প্রচারে গিয়ে তাঁকে কংগ্রেসের ব্যক্তিগত আক্রমণ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কার্যত চোখ ছলছল করে উঠেছিল তাঁর।

আর প্রধানমন্ত্রীর মন্তব্যকে হাতিয়ার করেই এদিন সকাল থেকে জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম টুইটারে নয়া প্রচার শুরু করেছে কর্নাটক যুব কংগ্রেস। প্রধানমন্ত্রীর বক্তব্যে নয়া কোনও দিশা নেই এবং ভুরি-ভুরি অভিযোগ রয়েছে বলে উল্লেখ করে ‘ক্রাইপিএমপেসিএম বলে নয়া প্রচার শুরু করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, একদিকে কিউআর কোডের মধ্যে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের ছবি, আর পাশে দু’হাত দিয়ে চোখ মুছছেন মোদি।’

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে