জানুয়ারির প্রথম সপ্তাহেই হবে INDIA জোটের পরবর্তী বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধিঃনজরে লোকসভা নির্বাচন। আর তারআগেই ফের জানুয়ারির প্রথম সপ্তাহে বিরোধী ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠক হতে চলেছে বলা জানা গিয়েছে কংগ্রেসের তরফে। এই বৈঠকে আসন বণ্টন নিয়ে হবে আলোচনা। তবে কবে হবে সেই বৈঠক সেই তারিখ এখনও পর্যন্ত জানা যায়নি।সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন আগামী ৩১ জানুয়ারির মধ্যে আসন বণ্টনের কাজ শেষ হবে বিরোধী শিবিরের। এরপরেই বৈঠকে বসে কংগ্রেস।

 সম্প্রতি তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হারের পর লোকস্পভা নির্বাচনে আসন বণ্টন নিয়ে তড়িঘড়ি বৈঠক ডাকলো বিরোধী জোট ইন্ডিয়া। ইন্ডিয়া জোটের প্রধান নেতারা এবারের বৈঠকে থাকবেন বলেই জানা গিয়েছে।  ৫ রাজ্যের ফল ঘোষণার পরই আসন বণ্টন নিয়ে জোর দেওয়া শুরু করেছে কংগ্রেস।

সম্প্রতি পাঁচ রাজ্যের ভোটে বিপর্যয়ের মুখে পড়েছে কংগ্রেস। তাদের ধারণা ছিল, অন্তত দুটি রাজ্য তথা মধ্যপ্রদেশ ও ছত্তীসগড়ে সাবেক জাতীয় দল জিতবে। কিন্তু দেখা গিয়েছে,   তিন রাজ্যেই জিতেছে বিজেপি। এহেন পরিস্থিতিতে ইন্ডিয়া জোটের বাঁধন অটুট রাখতে আগ্রহ বেড়েছে কংগ্রেসের।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় INDIA জোট নিয়ে  বলে দিয়েছেন, ‘এই জোট সারা ভারতে থাকবে।বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। কারণ, তৃণমূলই পারে বিজেপিকে শিক্ষা দিতে। বাংলা সারা ভারতকে পথ দেখাবে। বিজেপি আর সিপিএমকে ভোট নয়।’ মমতা বুঝিয়ে দিতে চেয়েছেন, সারা দেশে বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’ যেমন লড়াই করছে তেমনই করবে। কিন্তু বাংলায় তৃণমূল একার শক্তিতেই বিজেপির বিরুদ্ধে লড়বে। অর্থাৎ, বাংলার ভোটে জোট নয়। 

প্রসঙ্গত ২০২৪ সালে লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে  ২৮টি বিরোধী দল একজোট হয়েছিল। পাটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পৌরহিত্ব্যে ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক বসেছিল। এরপর বেঙ্গালুরুতে দ্বিতীয় বৈঠক হয়। সেই বৈঠকে জোটের নাম ঠিক হয় INDIA । মুম্বইয়ে INDIA জোটের বৈঠকে বিভিন্ন কমিটি গঠন হয়।  সেই বৈঠকে ২৮টি বিরোধী দলের ৬৩ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। কিন্তু এরপরই কিছুটা ঝিমিয়ে পড়েছিল ইন্ডিয়া জোট।  

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু