‘শিগগিরই ভেঙে টুকরো হবে কংগ্রেস’, বিহার জয়ের পর বড় দাবি মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শিগগিরই কংগ্রেস ভেঙে টুকরো হবে। শুক্রবার (১৪ নভেম্বর) এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিহার বিধানসভা ভোটে এনডিএ’র বিপুল জয় উপলক্ষে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘সেলিব্রেশন’ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কংগ্রেস হল মুসলিম লিগ মাওবাদী কংগ্রেস পার্টি। কংগ্রেসের ভিতর এত নিরাশা যে, দলে নতুন ভাগ তৈরি হচ্ছে। আবার বিভাজন হবে। কংগ্রেসের সঙ্গে যারাই জোট করবে, তাদেরই এর ফল ভুগতে হবে। কংগ্রেস একটা বোঝা হয়ে গিয়েছে।’

বিহারে এনডিএ’র বিপুল জয় উদযাপন উপলক্ষে রাজধানীতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কেন্দ্রীয স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সভাপতি জেপি নাড্ডা-সহ পদ্ম শিবিরের শীর্ষ নেতারা হাজির ছিলেন। দেহাতিদের কায়দায় গামছা নাড়িয়ে দলের কর্মী-সমর্থকদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। ভাষণে তিনি বলেন, ‘বিহারে বিরাট জয় পেয়েছে এনডিএ জোট। মানুষের বিশ্বাস অটুট রয়েছে এনডিএ’র প্রতি। যারা তুষ্টিকরণের রাজনীতিতে বিশ্বাস করে তাঁরা এম-ওয়াই ফর্মূলা (মুসলিম ও যাদব) আঁকড়ে ধরেছিল। আর আজকের জয় নতুন এম ওয়াই ফর্মূলার জন্ম দিয়েছে।  ‘এম’ মানে মহিলা এবং ‘ওয়াই’ মানে যুব সমাজ।’

বিহারে বিধানসভা ভোটে কার্যত ভূমিশয্যা নিয়েছে লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল ও কংগ্রেস। গতবারের তুলনায় দুই দলের আসন সংখ্যা এক তৃতীয়াংশে নেমে এসেছে। মওকা পেয়ে দুই দলের নেতাদের কাঁটা গায়ে নুন ছিটিয়েছেন প্রধানমন্ত্রী। লালুর জমানাকে বিঁধে বলেছেন, ‘এক সময়ে বিহারে ভোটকেন্দ্রে প্রকাশ্যে হিংসা হত। আগে বহু জায়গায় পুনর্নির্বাচন হত।  আগে বিহারে মাওবাদী রাজও ছিল। নকশাল এলাকায় তিনটের পর আর ভোট করা যেত না। কিন্তু জঙ্গলরাজ সরতেই বিহার স্বাভাবিক হয়েছে। এ বার বিহারের ভোটে কোনও হিংসা হয়নি।’ কংগ্রেসকে কটাক্ষ করে মোদি বলেন, ‘বিহারের ভোটে আমাদের যত জন জিতেছেন, গত ছ’টা বিধানসভা মিলিয়েও কংগ্রেসের এত জন জিততে পারেননি। কংগ্রেস হল মুসলিম লিগ মাওবাদী কংগ্রেস পার্টি। কংগ্রেসের ভিতর এত নিরাশা যে, দলে নতুন ভাগ তৈরি হচ্ছে। আবার বিভাজন হবে। কংগ্রেসের সঙ্গে যারাই জোট করবে, তাদেরই এর ফল ভুগতে হবে। কংগ্রেস একটা বোঝা হয়ে গিয়েছে।’

 

নাবালিকা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, শিক্ষককে ঘরে আটকে বিক্ষোভ

নিষেধাজ্ঞা উড়িয়ে দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল নাবালিকা

দিশা সালিয়ান মৃত্যু মামলা: প্রাণনাশের হুমকি পাচ্ছেন সুরজ পাঞ্চোলি

পুরনো খেলোয়াড় অমিতাভের উপরই ভরসা রাখলেন নীতিন নবীন

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির