শিক্ষানবিশ আমলার বিরুদ্ধে মারপিটের অভিযোগ, চাপের মুখে হাতজোড় করে ক্ষমা প্রার্থনা

মধ্যপ্রদেশের মান্ডলা জেলায় একজন প্রশিক্ষণার্থী আইএএস অফিসার এবং এসডিএম আকিপ খানকে ঘিরে ফেলার ঘটনা প্রকাশ্যে এসেছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রশিক্ষণরত IAS অফিসারের বিরুদ্ধে মারপিটের অভিযোগ, চাপের মুখে পড়ে কংগ্রেস বিধায়কের কাছে হাতজোড় করে ক্ষমা চাইতে বাধ্য হলেন শিক্ষানবিশ আমলা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মান্ডলায়। যেখানে প্রশিক্ষণরত IAS অফিসার তথা SDM অফিসার আকিপ খানকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা গ্রাম। ঘটনার পুরো ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঠিক কী ঘটনা ঘটেছিল? বিষয়টি নিয়ে কংগ্রেসের আঞ্চলিক বিধায়ক নারায়ণ সিং পাট্টা একটি ভিডিও প্রকাশ করেছেন। যাতে তিনি অভিযোগ করছেন যে, সম্প্রতি তাঁর গ্রামে একটি JCB চালক গোশালার নির্মাণের জন্য মাটি খুঁড়ছিল। কিন্তু গ্রামে সেই সময়ে এসডিএমকে দেখে তিনি ভয়ে গাড়ি নিয়ে পালিয়ে যান। এরপর SDM JCB চালককে তাড়া করে তাঁর বাড়িতে পৌঁছয়।

সেখানে সে চালকের সঙ্গে দুর্ব্যবহার করেন। BING তাঁর বৃদ্ধা মা, ভগ্নিপতিকেও ধাক্কা দেন। এবং বাড়িতে ঢুকে JCB চালককে মারধর করেন। SDM অফিসার হিসেবে তাঁর এহেন ব্যবহার একেবারেই অগ্রহণযোগ্য। এই ঘটনায় রীতিমতো উত্তাল হয়ে ওঠেন গোটা গ্রাম। বিধায়ক জানিয়েছেন, তাঁদের গ্রামের ছেলেটি যদি কোনও ভুল হত তাহলে এসডিএম অবশ্যই ব্যবস্থা নিতে পারতেন। কিন্তু এভাবে মারামারি করা ঠিক নয়। এরপরেই উত্তপ্ত গ্রামবাসীরা SDM এর সরকারি গাড়ি ঘিরে নেয়। এবং প্রতিবাদ দেখাতে শুরু করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছনো মাত্রই গ্রামবাসীরা হট্টগোল শুরু করেন। অবশেষে চাপের মুখে নতি স্বীকার করতে বাধ্য হন প্রশিক্ষণার্থী IAS অফিসার। পুলিশের উপস্থিতিতে, এসডিএম গ্রামবাসী দের কাছে ক্ষমা চান। ঘটনার ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এসডিএম আকিপ খান গ্রামবাসীদের হাতজোড় করে বলছেন, “তিনি জানতে পেরেছেন গোশালা নির্মাণের জন্য অবৈধ ভাবে মাটি কাটছিল JCB ট্রাক চালকটি। যদি তিনি আমাদের কাছে অনুমতি চাইতেন, বা আমরা তাঁকে অনুমতি দিতাম। তাহলে কোনও সমস্যা হত না।

তবে আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে তাঁর জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি।” এই ঘটনায় জেসিবি চালক ঘুঘরি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবং কংগ্রেস বিধায়ক এসডিএমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এদিকে, এই পুরো বিষয়টি নিয়ে অতিরিক্ত কালেক্টর অরবিন্দ সিং জানিয়েছেন যে, ‘এসডিএম আকিপ খান কোথাও সফরে যাচ্ছিলেন। যখন তিনি দেখতে পান অবৈধ খননকাজ চলছে, তখন তিনি তা থামানোর চেষ্টা করেজিলেন, কিন্তু চালক জেসিবি নিয়ে পালাতে শুরু করেন। এক জায়গায়, চালক জেসিবি রেখে একটি বাড়ির ভেতরে চলে যান। এই নিয়ে বিতর্ক শুরু হলে গ্রামবাসীরা এসডিএম-এর গাড়ি ঘিরে ফেলে। বর্তমানে, তাকে নিরাপদে জেলা সদরে আনা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হবে।’

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা