লালকেল্লায় মোদির ভাষণ ‘বয়কট’ মল্লিকার্জুন খাড়গে’র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নরেন্দ্র মোদির সঙ্গে বিরোধী শিবিরের দুরত্ব ক্রমশই বাড়ছে। দু’পক্ষের সঙ্ঘাত এতটাই তীব্র যে মঙ্গলবার লালকেল্লায় স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন অনুষ্ঠান ও প্রধানমন্ত্রীর ভাষণ বয়কট করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। যদিও কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দলের সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলনের কারণেই লালকেল্লার অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি  খাড়গে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা ওই যুক্তি মানতে রাজি নন।

লালকেল্লায় এদিন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দর্শকাসনের প্রথম সারির তিন নম্বর আসন বরাদ্দ ছিল জাতীয় কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধি দলনেতা মল্লিকার্জুন খাড়গের জন্য। কিন্তু গোটা অনুষ্ঠানে ওই চেয়ার খালিই রইল। মোদির ভাষণ ‘বয়কট’ করলেন দেশের প্রধান বিরোধী দলের শীর্ষ নেতা। সূত্রের খবর, দর্শকাসনে বসে মোদির মুখে কংগ্রেসকে আক্রমণ, গান্ধি পরিবারকে নিশানা শুনতে চাননি খাড়গে। তাই সুকৌশলেই প্রধানমন্ত্রীর ভাষণ বয়কট করেছেন। লালকেল্লায় মোদির ভাষণ বয়কট করলেও স্বাধীনতা দিবস উপলক্ষে নিজের ‘এক্স’ (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে এক ভিডিয়ো বার্তা আপলোড করেছেন কংগ্রেস সভাপতি। ওই ভিডিয়ো বার্তায় পরোক্ষে বর্তমান প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়েছেন খাড়গে।

দেশ স্বাধীন হওয়ার পরে যাঁরা প্রধানমন্ত্রীর কুর্সি সামলেছেন সেই জহরলাল নেহরু, ইন্দিরা গান্ধি, রাজীব গান্ধি, লালবাহাদুর শাস্ত্রী, পিভি নরসিমা রাও, মনমোহন সিংয়ের পাশাপাশি অটলবিহারী বাজপেয়ীর অবদানের কথা উঠে এসেছে খাড়গের বক্তৃতায়। খোঁচা দিয়ে বলেছেন, ‘দেশের অগ্রগতিতে প্রত্যেক প্রধানমন্ত্রীরই অবদান রয়েছে। অটলবিহারী বাজপেয়ী-সহ প্রত্যেক প্রধানমন্ত্রী দেশের জন্য ভেবেছেন এবং উন্নয়নের লক্ষ্যে একাধিক পদক্ষেপ করেছেন। কিন্তু দুঃখের হল, আজ দেশের সংবিধান, গণতন্ত্র এবং স্বশাসিত প্রতিষ্ঠানগুলিকে ব্যাপক চাপের মুখে কাজ করতে হচ্ছে। বিরোধীদের কণ্ঠরোধ করতে নয়া উদ্যোগ নেওয়া হচ্ছে। সিবিআই, ইডি বা আয়কর দফতরকে দিয়ে হানা দেওয়ানো হচ্ছে। নির্বাচন কমিশনকেও দুর্বল করা হচ্ছে। বিরোধী সাংসদদের কণ্ঠরোধ করতে হয় তাঁদের সাসপেন্ড করা হচ্ছে, নয় তো তাঁদের মাইক শব্দহীন করে দেওয়া হচ্ছে, বক্তৃতার অংশ ছেঁটে দেওয়া হচ্ছে।’

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান