গুজরাত বিধানসভায় প্রথম দফায় ৪৩ জনের প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের

কংগ্রেস গুজরাতে বিধানসভা ভোটে ৪৩ জন প্রার্থীর নাম প্রকাশ করল। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাতিলের বিরুদ্ধে লড়বেন রাজ্যসভার সাংসদ অমি অজনিক।

Share:

নিজস্ব প্রতিনিধি : ‘লেট লতিফ’ কংগ্রেস গুজরাতে বিধানসভা (Gujarat Assembly) ভোট ঘোষণা হতেই প্রথম দফায় ৪৩ জন প্রার্থীর নাম প্রকাশ করল। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাতিলের বিরুদ্ধে লড়বেন রাজ্যসভার সাংসদ অমি অজনিক। ৪৩ জনের তালিকায় নতুন মুখ ৩২।

লোকসভা হোক বা বিধানসভা, কংগ্রেসের প্রার্থী তালিকা বরাবরই শেষ মুহূর্তে প্রকাশ করা হয়। কিন্তু এতদিনের ‘পরম্পরা’ থেকে বেরিয়ে এসে গুজরাতে ভোট ঘোষণার দু’দিনের মধ্যেই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। দলের নয়া সভাপতি মল্লিকার্জুন খাড়গে গতকাল রাতে দলের কেন্দ্রীয় নির্বাচনী কমিটির সঙ্গে বৈঠকে বসেন। ভার্চুয়ালি সেই বৈঠকে যোগ দেন সনিয়া গান্ধী। সেই বৈঠকে ৪৩ জনের নাম চূড়ান্ত হয়। যে ৪৩টি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে, তাঁর মধ্যে মাত্র একটি কেন্দ্র বর্তমানে কংগ্রেসের হাতে রয়েছে। প্রথম দফার প্রার্থী তালিকায় ১০ জন পাতিল বা পাতিদার সম্প্রদায়ের। ১১ জন রয়েছেন আদিবাসী সম্প্রদায়ের। পিছিয়ে পড়া শ্রেণিদের ত্থেকে ১১ জনকে এবং তফশিলি জাতি থেকে পাঁচ জনকে প্রার্থী করা হয়েছে। প্রার্থী তালিকা অনুসারে আমদাবাদের ঘাটলোদিয়া কেন্দ্রে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের বিরুদ্ধে লড়বেন অমি অজনিক। কংগ্রেসের সুরত পুরসভার প্রাক্তন বিরোধী দলনেতা প্রফুল লড়বেন ওই এলাকার ভরাচা রোড আসনে। পোরবন্দরে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অর্জুন মোদবাডিয়া এবং ভাবনগরের মহুবায় প্রাক্তন বিজেপি বিধায়ক কানু কালসারিয়াকে প্রার্থী করা হয়েছে।

অন্য দিকে, ২৭ বছর গুজরাতে ক্ষমতায় থাকা বিজেপি এখনও তালিকা চূড়ান্ত করতে পারেনি। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে দলের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। তবে ভোট ঘোষণার পরই আপের পক্ষ থেকে ১১৮ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রসঙ্গত, মোদী এবং শাহের রাজ্যে এ বার দু’দফায় ভোটগ্রহণ হবে। রাজ্যের ১৮২টি আসনের মধ্যে ৮৯টিতে ভোটগ্রহণ হবে ১ ডিসেম্বর। বাকি ৯৩টিতে ৫ ডিসেম্বর। গণনা হবে ৮ ডিসেম্বর।

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ

‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর