RAJYA SABHA ELECTION 2022: রাজস্থানে তিন আসনে জয়ী কংগ্রেস

এক আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বিজেপিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: কোমর কষে ঝাঁপিয়েও রাজ্যসভার ভোটে (Rajya Sabha Poll)  মরুরাজ্যে  (Rajsthan) কংগ্রেসের (Congress) বিধায়কদের ভাঙাতে পারলেন না বিজেপি (BJP) নেতারা। রাজ্যের চার আসনের মধ্যে হেসেখেলেই তিন আসনে জয়ী হয়েছে কংগ্রেস (Congress)। এক আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বিজেপিকে। পদ্ম শিবিরের দয়ায় রাজ্যসভায় যাওয়ার স্বপ্নও ভেঙেচুরে চুরমার হয়ে গেল ‘জি’ টিভির কর্ণধার তথা বিতর্কিত ব্যবসায়ী সুভাষ চন্দ্রার (Subhash Chandra)। নিশ্চিত হার বুঝতে পেরে অবশ্য দুপুরেই জয়পুর থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। দলের তিন প্রার্থীকে জিতিয়ে আনার পরেই রাজস্থানের মুখ্যমন্ত্রী (Chief Minister) অশোক গেহলৌত (Ashok Gehlot) হুমকি ছুড়েছেন, ‘আগামী বছর বিধানসভা ভোটেও এমন হারের স্বাদ পেতে হবে বিজেপিকে।’

গত কয়েকদিন ধরেই রাজস্থানে রাজ্যসভার ভোট ঘিরে উত্তেজনার পারদ চড়ছিল। বিধায়কদের নিরিখে রাজ্যসভার শূন্য চার আসনের মধ্যে দুই আসনে নিশ্চিত জয় ছিল কংগ্রেসের। আর এক আসনে বিজেপির জয় নিশ্চিত ছিল। চতুর্থ আসনে কংগ্রেসকে হারাতে বিতর্কিত ব্যবসায়ী তথা ‘জি’ টিভির মালিক সুভাষ চন্দ্রকে দাঁড় করিয়েছিলেন বিজেপি নেতারা। তাঁরা ভেবেছিলেন, দলের তিন প্রার্থী বহিরাগত হওয়ায় বিদ্রোহ করবেন কংগ্রেস বিধায়কদের একাংশ। তাছাড়া মুখ্যমন্ত্রী অশোক গহলৌত ও কংগ্রেসের বাগী নেতা শচিন পাইলটের লড়াইয়ের ফায়দা তোলারও আশা করেছিলেন। কিন্তু তাঁদের আশার গুড়ে বালি পড়েছে।

জয়ের জন্য প্রত্যেক প্রার্থীর ৪১টি ভোট প্রয়োজন ছিল। এদিন রাতে ভোট গণনায় দেখা যায়, কংগ্রেসের তিন প্রার্থী রণদীপ সিং সুরজেইওয়ালা, মুকুল ওয়াসনিক ও প্রমোদ তিওয়ারি যতাক্রমে ৪৩, ৪২ ও ৪১টি ভোট পেয়েছেন। বিজেপি প্রার্থী ঘনশ্যাম তিওয়ারি পেয়েছেন ৪৩টি ভোট। আর বিজেপির দয়ায় রাজ্যসভায় যাওয়ার স্বপ্ন দেখা ‘জি’ টিভির কর্ণধার সুভাষ চন্দ্রা পেয়েছেন ৩০টি ভোট।

আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি, জাঙ্গিপাড়ায় গ্রেফতার তৃণমূল কর্মী

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

কাটমানির টাকা ফেরত চেয়ে পড়ল পোস্টার,গৌড়বঙ্গ হকার্স কর্ণার বাজারে চাঞ্চল্য

পিচ বানানোর সময় ভারসাম্য হারিয়ে রোলারের নীচে, অকালে শেষ ১৫ বছরের ক্রিকেটারের জীবন

‘খেলা হবে’, ইঙ্গিতপূর্ণ পোস্ট রাজ্যের মন্ত্রী তাপস রায়ের

সমাজমাধ্যমে কটাক্ষের পরেই ভারতীয় দলে আকিব নবি, বোর্ডের বড় ঘোষণায় জল্পনা

ফের আইনি বিপাকে বাদশা, সিল করা হল গায়কের চণ্ডীগড়ের নাইটক্লাব, কী অভিযোগ?

তৃণমূলের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ, বিক্ষোভে উত্তাল সন্দেশখালি

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

চলতি বছরে কবে থেকে বর্ষা, জানিয়ে দিল আইএমডি

বিশ্বকাপ চলাকালীন হোটেলের ২০২ নম্বর রুমে থাকবেন মেসি, কারণ‌ জানেন?

কোমরে দড়ি বেঁধে তাম্রলিপ্ত পুরসভায় নিয়ে যাওয়া হল প্রাক্তন চেয়ারম্যান চঞ্চল খাঁড়াকে