অযোধ্যার রামমন্দিরে হামলার আগেই গ্রেনেড-সহ পাকড়াও পাকিস্তানে প্রশিক্ষণ নেওয়া জঙ্গি

Share:

 নিজস্ব প্রতিনিধি, ফরিদাবাদ: বড়সড় হামলার হাত থেকে রক্ষা পেল আযোধ্যার রামমন্দির। হিন্দুদের আবেগের সঙ্গে জড়িত রামমন্দিরে হামলা চালানোর ছক কষেছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই। সেই ছক আপাতত ভেস্তে দিয়েছে গুজরাতের সন্ত্রাস দমন শাখা এবং হরিয়ানার স্পেশাল টাস্ক ফোর্স। সোমবার (৩ মার্চ) ফরিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে আব্দুল রহমান নামে এক জঙ্গিকে। তার কাছ থেকে হ্যান্ড গ্রেনেড-সহ একাধিক বিস্ফোরক ও বিভিন্ন ভুয়ো নথি উদ্ধার করা হয়েছে। ধৃতের বাড়ি উত্তরপ্রদেশেরই ফৈজাবাদে (অযোধ্যা)।

গুজরাত পুলিশের সন্ত্রাস দমন শাখার এক আধিকারিক জানিয়েছেন, ‘বছর ঊনিশের আবদুল রহমান ফৈজাবাদের বাসিন্দা আবু বক্করের ছেলে। গত কয়েক বছর ধরেই পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট হিসাবে কাজ করছিল। অযোধ্যার রামমন্দিরে হামলা চালানোর এক পরিকল্পনা নিয়েছে আইএসআই। ওই পরিকল্পনার অঙ্গ হিসাবে বেশ কয়েকজন জঙ্গিকে প্রশিক্ষণ দেওয়া হয়। গোপন সূত্রে জানা যায়, ওই পরিকল্পনায় সামিল হয়েছে ফৈজাবাদের বাসিন্দা ১৯ বছরের আবদুল রহমান। ফৈজাবাদেই একটি মাংসের দোকান রয়েছে তার। রামমন্দিরে বেশ কয়েকবার রেইকি চালানোর পাশাপাশি সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন তা নিয়েও আইএসআইয়ের শীর্ষ আধিকারিকদের একটি রিপোর্ট দিয়েছে।’

গুজরাত এটিএসের ওই আধিকারিকের কথায় ‘অযোধ্যার রামমন্দিরের নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট পাওয়ার পরেই আইএসআইয়ের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়ে গ্রেনেড হামলা চালিয়ে বড় ধরনের ক্ষতি করা হবে। সেই পরিকল্পনা অনুযায়ী আবদুল রহমানের কাছে দুটি শক্তিশালী হ্যান্ড গ্রেনেড তুলে দেওয়া হয়। পুলিশ আধিকারিকরা তার গতিবিধির উপরে নজর রাখছে তা বুঝতে পেরে ফৈজাবাদ থেকে পালিয়ে ফরিদাবাদে এসে হাজির হয় আবদুল। সেখানকার এক গোপন আস্তানা থেকেই থাকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত হ্যান্ড গ্রেনেড দুটি নিস্ক্রিয় করে দিয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াড।’

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি