নবরাত্রিতে দক্ষিণ দিল্লিতে বন্ধ মাংসের দোকান, প্রতিবাদে সরব মহুয়া

সোমবার রাতেই নয়া এই ফরমান জারি করেন দক্ষিণ দিল্লির মেয়র মুকেশ সূর্য।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নবরাত্রির ৯ দিন দক্ষিণ দিল্লির কোনও এলাকাতেই খোলা যাবে না মাংসের দোকান। সোমবার রাতেই নয়া এই ফরমান জারি করেন দক্ষিণ দিল্লির মেয়র মুকেশ সূর্য। মেয়রের নির্দেশ মেনে মঙ্গলবার বিকেল থেকেই শুরু হয়েছে মাংসের দোকান ও কসাইখানা বন্ধের কাজ এবং ইতিমধ্যেই তাঁর এই নির্দেশিকা নিয়ে দানা বেঁধেছে একাধিক বিতর্ক। এবার সেই তালিকাতেই যুক্ত হল তৃণমূল সাংসদ মহুয়া মিত্রের নাম। দক্ষিণ দিল্লির মেয়র মুকেশ সূর্যের নির্দেশিকার বিরুদ্ধে সরব হয়ে বুধবার মহুয়া টুইটারে লেখেন,’আমি দক্ষিণ দিল্লির বাসিন্দা। ভারতীয় সংবিধান আমাকে মাংস খাওয়ার স্বাধীনতা দিয়েছে। ঠিক একইভাবে মাংস বিক্রেতাদেরও স্বাধীনভাবে ব্যবসা করার অধিকার রয়েছে।’

 

সোমবার রাতেই দক্ষিণ দিল্লির মেয়র ঘোষণা করেন, নবরাত্রির এই ৯ দিনে দক্ষিণ দিল্লির কোনও এলাকাতেই খোলা যাবে না কোনও মাংসের দোকান। বন্ধ রাখা হবে সমস্ত কসাইখানাও। আগামী সোমবার অর্থাৎ যতদিন নবরাত্রি চলবে ততদিন এই বিধিনিষেধ জারি থাকবে। এরপর মঙ্গলবার সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে মেয়র মুকেশ সূর্য জানান, যেনতেন প্রকারেণ মাংসের দোকানের ওপর নেওয়া এই নিষেধাজ্ঞা বলবত করা হবে। আগামী সোমবার পর্যন্ত কোনওভাবেই খোলা যাবে না কোনও মাংসের দোকান। তাঁর কথায়, ‘নবরাত্রিতে যদি কোনও মাংসের দোকান খল আনা থাকে তাহলে মানুষ মাংস খাবেও না।’  

এই প্রসঙ্গে মঙ্গলবার প্রকাশ সূর্য আরও বলেন যে, ‘দিল্লিবাসীর অনুভূতির কথা মাথায় রেখেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। লোকজন আমার কাছে অভিযোগ করেছে। খোলা জায়গায় মাংস কাটা নিয়ে সমস্যায় পড়ছেন অনেকে। এটা কারও ব্যক্তিগত স্বাধীনতা লঙ্ঘন নয়। নবরাত্রি মিটে গেলেও স্বাভাবিক হবে সবকিছু।’ 

কিন্তু প্রকাশ সূর্য যাই বলুক না কেন ইতিমধ্যেই তাঁর এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এতদিন একটানা দোকান বন্ধ থাকার ফলে বহু মানুষের আর্থিক ক্ষতি হতে পারে এমন আশঙ্কাও করছেন অনেকে। এবার সেই একই অভিযোগ তুললেন তৃনমূল সাংসদও। এর আগে একইভাবে দক্ষিণ দিল্লির মেয়রের এই সিদ্ধান্তের বিরোধিতা করতে দেখা গিয়েছে শিব সেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদিকেও। তিনি এই প্রসঙ্গে প্রশ্ন তোলেন, এভাবে ধর্মের দোহাই দিয়ে কি এমন সিদ্ধান্ত নিতে পারে প্রশাসন? 

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6