জন্মদিন কবে? অনুব্রতর বাংলা জবাবে বিপাকে ইডি আধিকারিকরা

অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) মঙ্গলবার তিহাড় জেলে নিয়ে যাওয়া হয়েছে আদালতের নির্দেশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) মঙ্গলবার তিহাড় জেলে নিয়ে যাওয়া হয়েছে আদালতের নির্দেশে। ওইদিন দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে যখন কেষ্টকে নিয়ে আসা হয় সেই সময় নথিপত্র প্রস্তুত করার সময় ইডির আধিকারিক কেষ্টর কাছে জানতে চান তাঁর জন্মতারিখ কবে। গোয়েন্দার প্রশ্নের জবাবে বীরভূমের একসময়ের বেতাজ বাদশা বাংলায় উত্তর দেন। শুধু তাই নয়, বাংলা মাসের তারিখ উল্লেখ করে উত্তর দেন তিনি। বুঝতে অসুবিধার সম্মুখীন হন কেন্দ্রীয় গোয়েন্দা। অবশেষে আধার কার্ড খতিয়ে দেখেন তদন্তকারীরা।

মঙ্গলবার অনুব্রত মণ্ডলকে ইডির গোয়েন্দারা প্রশ্ন করেন তাঁর জন্মদিন কবে সেই বিষয়ে। জবাবে প্রথমে মনে নেই জানালেও পরে তিনি বলেন, ‘অঘ্রাণ মাস। চৌঠা অঘ্রাণ।’ এমন জবাব শুনে কিছুটা হতভম্ব হয়ে যান গোয়েন্দারা। এরপর জন্মসাল কবে জানতে চান? অনুব্রত উত্তর দেন, ‘আমার তো ৬৬ বছর বয়স। হিসাব করে নিন না।’ অবশেষে সহকারীকে আধার কার্ড খতিয়ে দেখার নির্দেশ দেন ইডি আধিকারিক।

উল্লেখ্য দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট (Raus Avenue Court) এর নির্দেশে মঙ্গলবার অনুব্রত মণ্ডলকে তিহার জেলে পাঠানো হয়েছে। সেখানে রয়েছেন তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন, হিসাবরক্ষক মণীশ কোঠারিও। গরুপাচারকাণ্ডে ধৃত বীরভূমরে দোর্দন্ডপ্রতাপ নেতার ২৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অনুব্রত মণ্ডলকে ফের ৩ এপ্রিল আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিশেষ সিবিআই আদালতের বিচারক রঘুবীর সিংহ। জেলে যাতে কেষ্টর ভাষাগত কোনও সমস্যা না হয় ইতিমধ্যে সেই বিষয়টি মাথায় রেখে জেলে দোভাষীর বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন বিচারক। জেল কর্তৃপক্ষকে বিষয়টি দেখার নির্দেশ দিয়েছে আদালত।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা