দেশে করোনায় একদিনে আক্রান্ত ৩,০৯৫ জন, সতর্কতা জারি দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে

মহারাষ্ট্রে একদিনেই আক্রান্ত হয়েছেন ৬৯৪ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশে আরও ঊর্ধ্বমুখী করোনাভাইরাসের রেখচিত্র। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৯৫ জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। মরাঠাভূমে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৯৪ জন। মারণ ভাইরাসের বেলাগাম সংক্রমণ নিয়ে দিল্লি, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে বিশেষ সতর্কতা জারি হয়েছে।

গত কয়েকদিন ধরেই দেশজুড়ে নতুন করে চোখ রাঙাতে শুরু করেছে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ। গতকাল বৃহস্পতিবারই দেশে দীর্ঘ পাঁচ মাস বাদে দৈনিক সংক্রমণ তিন হাজারের গণ্ডি টপকে গিয়েছিল। চলতি বছরে প্রথমবার দৈনিক আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গিয়েছিল। শুক্রবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় দেশজুড়ে নতুন করে এক লক্ষ ১০ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৬১ শতাংশ। আরও ৩ হাজার ৯৫ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।’

স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন এক হাজার ৩৯০ জন। এ নিয়ে দেশে প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হলেন ৪ কোটি ৪১ লক্ষ ৬৯ হাজার ৭১১ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৭৮ শতাংশ।অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে ১৫ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। সকাল সাড়ে আটটা পর্যন্ত সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ২০৮ জনে।’   

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে আর হারাবেন না, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়