চার রাজ্যে শুরু ভোটগণনা, ফলের অপেক্ষায় দেশবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান। আজ রবিবার সকাল আটটা থেকে চার রাজ্য মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলঙ্গানা ও রাজস্থান বিধানসভার ভোট গণনা শুরু হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে ভোট গণনা। প্রথমে পোস্টাল ব্যালটের গণনা চলছে। তার পরে শুরু হবে ইভিএমের গণনা। প্রাথমিক প্রবণতা জানতে ঘন্টা দেড়েক লাগতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বিকেলের দিকেই স্পষ্ট হয়ে যাবে চার রাজ্যে সরকার কারা গঠন করছে।

আজ রবিবার যে চার রাজ্যের ভোট গণনা চলছে তার মধ্যে সবার নজর থাকছে রাজস্থানের ফলাফলের দিকে। রাজস্থান বিধানসভার আসন সংখ্যা ২০০। যদিও গত ২৫ নভেম্বর রাজ্যের ১৯৯টি আসনে ভোট নেওয়া হয়েছিল। কংগ্রেস প্রার্থী তথা বিধায়কের অকাল মৃত্যুর ফলে শ্রীগঙ্গানগরের করণপুর আসনে ভোট নেওয়া হয়নি। ক্ষমতা দখলের জন্য ম্যাজিক ফিগার ১০১। অর্থা‍ৎ ১০১ জন বিধায়কের সমর্থন পেতে হবে। ২০১৮ সালের বিধানসভা ভোটে কংগ্রেস ১০০টি আসনে জয়ী হয়েছিল। বিজেপি জিতেছিল ৭৩টি আসনে। পরে বিএসপি ও নির্দল বিধায়কদের সমর্থনে সরকার গঠন করে কংগ্রেস। মুখ্যমন্ত্রী হন অশোক গহলৌত।

মধ্যপ্রদেশ বিধানসভার মোট আসন সংখ্যা ২৩০। ক্ষমতা দখলের জন্য প্রয়োজন ১১৬টি আসন। পাঁচ বছর আগে বিজেপির ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় ফিরেছিল কংগ্রেস। যদিও জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিশ্বাসঘাতকতার ফলে দুই বছরের মধ্যে সরকার হাতছাড়া হয়েছিল কংগ্রেসের।

ছত্তিশগড় বিধানসভার মোট আসন সংখ্যা ৯০। গত ৭ ও ১৭ নভেম্বর দু’দফায় রাজ্যে ভোট হয়েছিল। সরকার গঠনের জন্য ৪৬ বিধায়কের সমর্থন দরকার। পাঁচ বছর আগে কংগ্রেস জয়ী হয়েছিল ৬৮ আসনে। বিজেপি পেয়েছিল ১৫ আসন। আর প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগীর দল পেয়েছিল ৫ আসন।

তেলঙ্গানায় ১১৯টি বিধানসভার আসনে গত ৩০ নভেম্বর ভোট নেওয়া হয়েছিল। ক্ষমতা দখলের জন্য ম্যাজিক ফিগার ৬০। ২০১৮ সালে তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (বর্তমানে ভারত রাষ্ট্র সমিতি) জয়ী হয়েছিল ৮৮ আসন পেয়ে। যদিও এবারে বুথফেরত সমীক্ষায় টানা ৯ বছর ক্ষমতায় থাকা কে চন্দ্রশেখর রাওয়ের মুখ্যমন্ত্রীর কুর্সি যেতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি

খেলেই কি আবার খিদে পায়? দুপুরের খাবারের এই ভুলেই বাড়ছে ওজন!

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ক্রাশের থেকে প্রেমের প্রস্তাব, দাম্পত্য কলহ বাড়বে, সন্ধ্যায় প্রেমিকাকে ঘুরতে নিয়ে যান

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ