খ্রিস্টান যুবককে ধর্মান্তকরণের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যোগীর রাজ্যে ধর্মান্তকরণের চেষ্টা। এক খ্রিস্টান ধর্মাবলম্বী যুবককে ইসলাম ধর্মান্তকরণের অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত দম্পতি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শামলির মাদালপুর গ্রামে।

জানা গিয়েছে, মাদলপুর গ্রামের বাসিন্দা সুরজের সঙ্গে অনলাইন গেমের মাধ্যমে মাহির পরিচয় হয়। মাহি নিজেকে খ্রিস্টান ধর্মাবলম্বী হিসেবে পরিচয় দেয়। তাঁরা দু’জনেই কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে বলে পুরোহিতের কাছেও গিয়েছিলেন। এরপর মাহি দিল্লির ওখলা এলাকায় তাঁর মামা বলে পরিচয় দেওয়া শওকিনের বাড়িতে সুরজকে আমন্ত্রণ করেন। তাঁর আধার কার্ড দেখে সন্দেহ হয় সুরজের। তবে মাহি জানায়, তাঁর মা খ্রিস্টান কিন্তু বাবা মুসলিম।

অভিযুক্ত শওকিন এবং মাহি সুরজকে দিল্লিতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করায়। সেই ব্যক্তি সুরজকে বোঝানোর চেষ্টা করেন ইসলাম ও খ্রিস্টান একই ধর্ম। তাই সুরজের ইসলাম ধর্ম গ্রহণ করার উচিত। অন্যদিকে মাহি ও শওকিন সুরজকে কীভাবে নামাজ পড়তে হয় তা শেখান এবং তাঁর নাম পরিবর্তন করে আসাদ রাখেন বলে অভিযোগ।

সুরজ এরপর পুলিশের দ্বারস্থ হয়। পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পর জানতে পারে মাহি ও শওকিন দুজনে স্বামী-স্ত্রী। মাহি আদতে শওকিনের স্ত্রী কামারবাতুন। তাঁদের গ্রেফতার করা হয়। প্রতারণা ও ধর্মান্তকরণের অভিযোগ আনা হয় অভিযুক্তদের বিরুদ্ধে।

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর