আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের করোনার চোখ রাঙানির আশঙ্কা, হংকং ও সিঙ্গাপুরের পর মুম্বইতেও হদিশ এই সংক্রমণের

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: হংকং ও সিঙ্গাপুরের পর এবার মুম্বইতেও দেখা মিলল কোভিড-১৯ সংক্রমণের। তবে বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে এই বিষয় আশ্বস্ত করেছেন। বলেছেন, এখনও পর্যন্ত রিপোর্ট করা কোভিড আক্রান্তদের উপসর্গ খুবই মৃদু। তবে এই নয়া কোভিড ১৯-এর ভেরিয়েন্টের শক্তি ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে ওই মারাত্মক মহামারীর তুলনায় অনেকটাই কম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্র অনুসারে, ভারতে বর্তমানে মাত্র ৯৩ জন সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়েছে।

মুম্বই বা অন্য শহরের জন্য বড় উদ্বেগের কোনও কারণ নেই

বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের (বিএমসি) নির্বাহী স্বাস্থ্য কর্মকর্তা দক্ষিণা শাহ এই বিষয় বলেছেন, এই মুহূর্তে উদ্বেগের কোনও কারণ নেই। এক সংবাদ মাধ্যমের একটি বিবৃতিতে তিনি জানান, “আমরা প্রতি মাসে সাত বা নয়টি অস্বাভাবিক ঘটনা দেখতে পাই, কারণ কোভিড-সৃষ্টিকারী করোনা ভাইরাস দেশে মহামারী আকার ধারণ করেছে।” তবে, বিএমসির জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চিকিৎসকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে, বিশেষ করে জ্বর সম্পর্কিত পরীক্ষা করার সময়।

শনিবার মুম্বই-এর ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক হেমন্ত ঠাকর নতুন করে দু’জন কোভিড-পজিটিভ রোগীর খবর জানিয়েছেন। তাঁদের মধ্যে একজন সম্প্রতি লন্ডন থেকে ফিরে এসেছিলেন। তাঁদের মধ্যে তীব্র গলার সংক্রমণ ও ক্রমাগত কাশি হওয়ার মতো উপসর্গ দেখা দিয়েছে। দ্বিতীয় যে পজিটিভ রোগী ছিলেন, তাঁর সাম্প্রতিক কোনও ভ্রমণের ইতিহাস ছিল না বলেই জানা যায়।

চিকিৎসক প্রীত সামদানীও নিশ্চিত করেছেন যে সাম্প্রতিক দিনগুলিতে তিনি ছয় জনেরও বেশি কোভিড পজিটিভ রোগীর চিকিৎসা করেছেন। তিনি একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন,  “প্রাথমিকভাবে তাঁদের বেশিরভাগই সাধারণ জ্বর মনে হয়েছিল, কিন্তু পরীক্ষায় কোভিড পজিটিভ এসেছে।” উল্লেখযোগ্যভাবে, আক্রান্ত ব্যক্তিরা বেশিরভাগই মধ্য বয়স্ক। এই রোগে সব থেকে বেশি ঝুঁকি থাকে শিশু ও বৃদ্ধদয়ের।

Published by:

Share Link:

More Releted News:

গেরুয়া চোলা পরতেই হরভজন-সহ দলবদলুদের নিরাপত্তা দিল শাহের মন্ত্রক

শ্বশুরবাড়িতে জামাইয়ের তাণ্ডব! স্ত্রী-শাশুড়িকে নৃশংস ভাবে খুন, শ্বশুরের অবস্থা আশঙ্কাজনক

‘আগে ভোট, পরে বিয়ে’, স্বপ্নের সাজে বিয়ের পিঁড়িতে না বসে ভোটকেন্দ্রে হাজির কনে

রাম মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয়, মুসলিম মহিলাদের হাতে তৈরি সেই ‘প্যাড়া’ এখন বিশ্বখ্যাত

২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

কনস্টেবল প্রেমিকের স্ত্রী-পুত্রকে ৩২ বার ছুরির কোপ, প্রকাশ্যে হাড়হিম করা ঘটনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ