ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর ঘুরলেই পঞ্জাবে বিধানসভা নির্বাচন। দিল্লিতে ক্ষমতা হারানোর পর পঞ্জাবে নিজেদের গড় ধরে রাখতে ঘর গোছাতে শুরু করেছে আম আদমি পার্টি (AAP)। শনিবারই (১ নভেম্বর) নির্বাচনের জন্য ৪০ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে আপ। কিন্তু সেই তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বড়সড় ধাক্কা খেলেন অরবিন্দ কেজরিওয়াল ও ভগবন্ত মান।  পঞ্জাবের দুই বর্তমান বিধায়ক  নির্বাচনের আগে  পদত্যাগ করেছেন।  তাঁদের এই পদক্ষেপ ঘিরে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা।  

পদত্যাগকারী দুই বিধায়ক হলেন হরমিত সিং পাঠানমাজরা এবং চেতন সিং জৌড়ামাজরা। হরমিত সিং পাঠানমাজরা পঞ্জাবের সানৌর বিধানসভা কেন্দ্রের বিধায়ক। অন্যদিকে, চেতন সিং জৌড়ামাজরা সমানা কেন্দ্রের বিধায়ক। দু’জনেই দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। জানা গিয়েছে, AAP-এর প্রকাশিত প্রথম ৪০ জন প্রার্থীর তালিকায় জায়গা পাননি এই দুই বিধায়ক। রাজনৈতিক মহলের একাংশের মতে, আগামী নির্বাচনে তাঁদের আর প্রার্থী করার সম্ভাবনা কমে যাওয়াতেই অসন্তোষ তৈরি হয়েছিল। এর আগে দুই বিধানসভা কেন্দ্রেই নতুন দায়িত্বপ্রাপ্ত নেতা নিয়োগ করেছিল দল। সানৌরে রণজোদ হাদানা এবং সমানায় সুরজিৎ সিং রাখরাকে বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়। যা থেকে দুই বিধায়কের টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

আরও পড়ুন:  চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

এখানেই শেষ নয়, হরমিত সিং পাঠানমাজরার সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বের বেশ কিছুদিন ধরে টানাপোড়েন চলছিল।  অন্যদিকে, ভগবন্ত মানের মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলানো চেতন সিং জৌড়ামাজরাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। দুই বিধায়কের পদত্যাগের পর তাঁদের বিজেপিতে যোগ দেওয়া নিয়েও জল্পনা তৈরি হয়েছে। যদিও দলবদলের বিষয়ে এখনও  কেউই মুখ খোলেননি। উল্লেখ্য, ২০২৭ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রথম দফায় ৪০টি আসনে প্রার্থীদের  তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও। তিনি ধুরি কেন্দ্র থেকেই নির্বাচনে লড়বেন।  

ধনতেরসের আগে একধাক্কায় ৪০ হাজার টাকা সস্তা রুপো, দাম কমল সোনার

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর

অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগ, মগরায় গ্রেফতার চার দুষ্কৃতী

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

পারিবারিক অশান্তির জের, বঁটি দিয়ে স্ত্রীকে টুকরো টুকরো করে কুপিয়ে খুন করল স্বামী

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

পোশাক শ্রমিকদের বিক্ষোভে অগ্নিগর্ভ ঢাকা, পুলিশের গাড়িতে আগুন, চলছে জলকামা কাঁদানে গ্যাস

‘দিল্লি তৈরি হয়ে যাও’, রামলীলার সমাবেশের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুলের

১২৫ দিনের কাজে পিছিয়ে পশ্চিমবঙ্গ, খতিয়ে দেখতে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!