ভারতের উপরাষ্ট্রপতি পদে শপথ সিপি রাধাকৃষ্ণানের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ভারতের নয়া উপরাষ্ট্রপতি পদে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণান। দেশের নবনির্বাচিত উপরাষ্ট্রপতি তিনি। শুক্রবার শপথ নেওয়ার কথা আগেই জানা গিয়েছিল। সেই মতো ১২ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ভবনে সকাল ১০টায় আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাধাকৃষ্ণাণকে শপথবাক্য পাঠ করান।

৯ সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত উপরাষ্ট্রপতি নির্বাচনে সিপি রাধাকৃষ্ণাণ বিরোধী প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে পরাজিত করে উপরাষ্ট্রপতি পদের জন্য নির্বাচিত হন। ২১ জুলাই প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের আকস্মিক পদত্যাগের পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ভারতের ১৫তম উপরাষ্ট্রপতি হিসেবে এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণণ নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণা করে রাজ্যসভার মহাসচিব এবং রিটার্নিং অফিসার পিসি মোদি বলেন যে ৭৮১ জন সাংসদের মধ্যে ৭৬৭ জন ভোট দিয়েছেন। অর্থাৎ সর্বমোট ৯৮.২ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

ভোটাভুটিতে এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণান ৪৫২টি ভোট পান, বিরোধী প্রার্থী বি সুদর্শন রেড্ডি পান ৩০০টি ভোট। ফলাফল ঘোষণার পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিপি রাধাকৃষ্ণণকে অভিনন্দন জানিয়ে বলেন নব নির্বাচিত উপরাষ্ট্রপতি ভারতের সাংবিধানিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবেন। সংসদীয় ক্ষেত্রেও ভারতের নয়া উপরাষ্ট্রপতি নির্বাচন ইতিবাচক অবদান রাখবেন।

উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার মহারাষ্ট্রের রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করেন রাধাকৃষ্ণণ। রাষ্ট্রপতির কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রতকে তাঁর নিজস্ব দায়িত্বের পাশাপাশি মহারাষ্ট্রের রাজ্যপালের দায়িত্বও অর্পণ করেছেন।

বি. সুদর্শন রেড্ডির জন্ম ১৯৪৬ সালের ৮ জুলাই। ১৯৭১ সালে হায়দরাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. এবং তারপর এল.এল.বি. ডিগ্রি অর্জন করেন। ১৯৭১ সালের ডিসেম্বরে, রেড্ডি অন্ধ্রপ্রদেশের বার কাউন্সিলে একজন আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত করেন এবং অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে রিট ও দেওয়ানি বিষয় নিয়ে প্র্যাকটিস শুরু করেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট অনুসারে, সুদর্শন রেড্ডি ১৯৮৮-৯০ সাল পর্যন্ত হাইকোর্টে সরকারি আইনজীবী হিসেবে কাজ করেন।

১৯৯০ সালে ৬ মাস কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত স্থায়ী আইনজীবী হিসেবেও কাজ করেছিলেন। এছাড়া ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের আইনি উপদেষ্টা এবং স্থায়ী আইনজীবী পদে কর্মরত ছিলেন।এরপর বি. সুদর্শন রেড্ডি ১৯৯৫ সালের ২ মে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ২০০৫ সালের ৫ ডিসেম্বর গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন। ২০০৭ সালে তিনি ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি পদে অভিষিক্ত হন। বি. সুদর্শন রেড্ডি ২০১১ সালে অবসর গ্রহণ করেন।

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩