কর্নাটক বিধানসভা ভোটে ২১৫ আসনে কংগ্রেসকে সমর্থনের সিদ্ধান্ত সিপিআইয়ের

দক্ষিণের রাজ্যটিতে মাত্র সাত আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: বিজেপির ক্ষমতায় ফেরা রুখতে কর্নাটকের বিধানসভা ভোটে ২১৫ আসনে কংগ্রেস প্রার্থীদের সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে সিপিআই। বাকি সাত আসনে অবশ্য দু’দলের বন্ধুত্বপূর্ণ লড়াই হবে। ওই সাত আসনে ইতিমধ্যেই প্রার্থী দাঁড় করিয়েছে দেশের অন্যতম প্রাচীন দল।

আগামী ১০ মে কর্নাটকের ২২৪টি বিধানসভা ভোট। ইতিমধ্যেই  মনোনয়নপত্র পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে। জোরকদমে চলছে ভোটপ্রচার। দাক্ষিণাত্যের রাজ্যটিতে শাসকদল বিজেপি অনেকটাই চাপে। টিকিট না পেয়ে দল ছেড়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার, লক্ষ্মণ সাবদির মতো হেভিওয়েট নেতারা। নির্দিল হয়ে দাঁড়িয়ে পড়েছেন অনেকেই। পদ্ম শিবিরে যে লাগাতার ভাঙন শুরু হয়েছে তা আসন্ন ভোটে ব্যাপক প্রভাব ফেলবে বলেই মনে করছেন রাজনৈতিক পযবেক্ষকরা। শুধু তাই নয়, গত চার বছরে কোনও উন্নয়নমূলক কাজ না হওয়ায় বিদায়ী বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন কন্নড়বাসী।

বিজেপির বিরুদ্ধে যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া চলছে তার ফায়দা লুটতে ঝাঁপিয়েছে কংগ্রেস নেতৃত্ব। বিরোধী ভোট যাতে ভাগ না হয় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাছেন ডি কে শিবকুমার-রণদীপ সিং সুরজেওয়ালারা। সিপিআই সহ সমমনোভাবাপন্ন দলগুলির কাছে প্রার্থী দাঁড় করিয়ে বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি না করার অনুরোধ জানিয়েছেন। ওই অনুরোধে সাড়া দিয়েছে সিপিআই। তবে নিজেদের অস্তিত্ব রাখতে সাতটি আসনে প্রার্থী দাঁড় করিয়েছে বামপন্থী দলটি। ওই সাত আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে দু’দলের। রবিবার সাংবাদিক সম্মেলনে কর্নাটকে কংগ্রেসের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক রণদীপ সিং সুরজেওয়ালা জানান, ‘সিপিআই নেতৃত্বের কাছে ভোট ভাগাভাগি রুখতে কংগ্রেস প্রার্থীদের সমর্থন জানানোর অনুরোধ জানানো হয়েছিল। তাতে সাড়া দিয়েছেন তাঁরা। ২১৫ আসনে কংগ্রেস প্রার্থীদের সমর্থন জানাবেন। ওই সিদ্ধান্তের জন্য সিপিআইকে ধন্যবাদ জানানো হয়েছে।’  

‘নিট কাণ্ডে যাঁরা দায়ী, তাঁদের জবাব দিতেই হবে’, ‘আরশোলা’দের বিক্ষোভকে সমর্থন জিতের

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা

যন্তর-মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা দিল্লির রেস্তোরাঁগুলির

পটনায় পুলিশের দাগা জলকামানের মধ্যে তুমুল নাচ বিক্ষোভকারীদের, ভাইরাল ভিডিও

পিএসি চেয়ারম্যান পদের জন্য লড়াই দুই তৃণমূলের, কার কার নাম জমা পড়ল অধ্যক্ষের কাছে?

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

‘চালিয়ে যাও, পাশে আছি’, সিজিপি প্রতিবাদকে সমর্থন প্রথম হলিউড তারকা জন কুস্যাকের

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

মেঘ বৃষ্টির দিনেও ঘর থাকবে প্রাণবন্ত, জেনে নিন অন্দরমহল সতেজ রাখার সহজ উপায়

দেশে চিনির মজুত শেষ? আচমকা দাম বৃদ্ধিতে জল্পনা তুঙ্গে

নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত কেন্দ্র, দিন-ক্ষণ ঠিক করুক বিরোধীরাই: রিজিজু