বিহারে জোট বাঁধতে তেজস্বীর কাছে ৩৫ আসনের আবদার সিপিআই ও সিপিএমের

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিহারে বিধানসভা ভোট ঘিরে জোর ত‍ৎপরতা শুরু হয়েছে। শাসক এনডিএ ও বিরোধী মহাজোটের তরফে আসনরফা চূড়ান্তের কাজ চলছে। তবে ছোট এবং অস্তিত্বহীন দলগুলি যেভাবে আসন ছাড়ার আবদার জানিয়ে চলছে তাতে সব কিছু শেষ পর্যন্ত ভালয়-ভালয় মিটবে কিনা তা নিয়ে সংশয় থাকছে। কার্যত সাইনবোর্ড সর্বস্ব সংগঠনে পরিণত হওয়া সিপিআই ও সিপিএমের তরফে ইতিমধ্যেই ৩৫ আসন চাওয়া হয়েছে লালুপ্রসাদ পুত্র তেজস্বীর কাছে। আর সাইনবোর্ড সর্বস্ব দুই দলের ওই দাবি শুনে হাসবেন নাকি কাঁদবেন তা বুঝেই উঠতে পারছেন না লালুর কনিষ্ঠ পুত্র তথা মহাজোটের সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী।

বিহারে বিধানসভার মোট আসন সংখ্যা ২৪৩। ক্ষমতা দখলের ম্যাজিক ফিগার হল-১২২। এবারের ভোটে নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকারকে হটিয়ে সরকার গড়ার স্বপ্ন দেখছে রাষ্ট্রীয় জনতা দলের নেতৃত্বাধীন মহাজোট। সেই কারণেই বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয় তার জন্য কোমর কষে ঝাঁপিয়েছেন তেজস্বী। কিন্তু ছোট দলগুলির আসন দাবি শুনে তিনি ভিমরি খাচ্ছেন। পাঁচ বছর আগে সিপিআই ছয়টি আসনে জিতে দুটি আসনে জয় পেয়েছিল। এবার দলের তরফ থেকে এক ধাক্কায় ২৪ আসন দাবি করা হয়েছে। সিপিআইয়ের রাজ্য সম্পাদক রাম নরেশ পাণ্ডের কথায়, ‘জোটের বড় দলগুলিকে (পড়ুন আরজেডি-কংগ্রেস) তো আত্মত্যাগ করতেই হবে।’ আদৌ ২৪ আসনে প্রার্থী দেওয়ার মতো অবস্থা দলের রয়েছে কিনা তা জানতে চাওয়া হলে কোনও জবাব দেননি সিপিআইয়ের রাজ্য সম্পাদক।

তবে সিপিআইএমের তরফে সিপিআইয়ের মতো আকাশকুসুম দাবি করা হয়নি। দলের তরফে ১১ আসনের দাবি জানানো হয়েছে। গতবার চারটি আসনে লড়াই করে দুই আসনে জেতার পরে কিভাবে ১১ আসনের দাবি করছেন, তা নিয়ে কোনও যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিতে পারেননি সিপিএমের রাজ্য সম্পাদক লালন চৌধুরী।

‘নিট কাণ্ডে যাঁরা দায়ী, তাঁদের জবাব দিতেই হবে’, ‘আরশোলা’দের বিক্ষোভকে সমর্থন জিতের

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা

যন্তর-মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা দিল্লির রেস্তোরাঁগুলির

পটনায় পুলিশের দাগা জলকামানের মধ্যে তুমুল নাচ বিক্ষোভকারীদের, ভাইরাল ভিডিও

পিএসি চেয়ারম্যান পদের জন্য লড়াই দুই তৃণমূলের, কার কার নাম জমা পড়ল অধ্যক্ষের কাছে?

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

‘চালিয়ে যাও, পাশে আছি’, সিজিপি প্রতিবাদকে সমর্থন প্রথম হলিউড তারকা জন কুস্যাকের

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

মেঘ বৃষ্টির দিনেও ঘর থাকবে প্রাণবন্ত, জেনে নিন অন্দরমহল সতেজ রাখার সহজ উপায়

দেশে চিনির মজুত শেষ? আচমকা দাম বৃদ্ধিতে জল্পনা তুঙ্গে

নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত কেন্দ্র, দিন-ক্ষণ ঠিক করুক বিরোধীরাই: রিজিজু