দুটি মাথা ও তিনটি চোখ নিয়ে জন্ম বাছুরের, ‘ঈশ্বরের অবতার’কে দেখতে উপচে পড়ছে ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: উত্তর প্রদেশের বাগপত জেলার টিকরি গ্রামে এক অদ্ভুত দর্শন বাছুরের জন্ম দিয়েছে একটি গাভী। বাছুরটির দুটি মাথা এবং তিনটি চোখ। তার জন্মের পর স্বভাবতই হতবাক হয়ে যান সকলে। এমন অস্বাভাবিক জন্মের ধরন নিয়ে শুরু হয় ব্যাপক জল্পনা। বিরল এই ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি করে। দূর-দূরান্ত থেকে খবর পেয়ে মানুষ আসেন এমন অদ্ভুত দর্শন সদ্যজাতকে দেখতে।

গরুটি স্থানীয় গবাদি পশুপালক জাহিদের। গাভীটি সদ্য একটি বাছুরটি প্রসব করে। কিন্তু দেখা যায় দুটি মাথা এবং তিনটি চোখ নিয়ে বাছুরটি জন্ম নিয়েছে। তার অদ্ভুত শারীরিক গঠনের খবর দ্রুত ছড়িয়ে পড়ে। কয়েক ঘন্টার মধ্যেই কৌতূহলী মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। কেউ কেউ বাছুরটিকে ঐশ্বরিক বলেও মন্তব্য করেন।

 

আবার কেউ কেউ এই বিকৃতির পিছনে জিনগত ব্যাধি রয়েছে বলে সন্দেহ পোষণ করেন। তবে অধিকাংশ স্থানীয়ই বাছুরটির চারপাশে প্রার্থনা এবং আচার অনুষ্ঠান শুরু করেন। অর্থ এবং পুষ্প দান করেন।

জাহিদের বাড়ির বাইরের দৃশ্য প্রায় তীর্থস্থানের মতো হয়ে রয়েছে এখন। বাছুরটিকে এক ঝলক দেখার জন্য এবং ছবি তোলার জন্য পড়ে গিয়েছে লাইন। আবাল-বৃদ্ধ-বণিতা সকলেই ভিড় জমিয়েছেন।

পশুচিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন যে এই ধরণের ঘটনা প্রায়শই ভ্রূণের বিকাশের সময় জন্মগত ত্রুটির কারণে ঘটে। মানুষ মনে করেন ঐশ্বরিক ব্যাপার, তবে তেমন কিছুই নয়। ওর সঠিক চিকিৎসার প্রয়োজন। এই নিয়ে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু বলা হয়নি।

‘ফৌজি,’ ‘স্পিরিটের’ পর ‘সালার-২’, জন্মদিনে সুখবর পেলেন প্রভাস

শুধু নাড়ু কেন! লক্ষ্মীপুজোর ভোগে বানিয়ে ফেলুন নারকেলের ৩ মিষ্টি

AI দিয়ে ভুয়ো আইডি বানিয়ে পুলিশের উপরই দাদাগিরি! গ্রেফতার অভিযুক্ত

প্রশিক্ষণের মাঝেই বিপত্তি! মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষে নিহত ৪ পাইলট

পুরভোটে কারা লড়বেন? প্রার্থীতালিকা চূড়ান্ত করতে দিল্লি সফরে শমীক

সন্ধের জলখাবারের জন্য বাড়িতেই বানিয়ে ফেলুন এগ মাঞ্চুরিয়ান, দেখে নিন রেসিপি

যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি মৃত্যুমিছিল! ইজরায়েলের হামলায় নিহত ১,৪০০-র বেশি ফিলিস্তিনি

সকালে হাঁটতে বেরনোই কাল হল! ‘MLA’ স্টিকার লাগানো মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল তরুণের

জম্ম-কাশ্মীরে ফের নাশকতার ছক? পুঞ্চ থেকে উদ্ধার IED ভর্তি ৭টি কন্টেনার

বিদেশে বসেই চালাতেন অপরাধের সাম্রাজ্য, অবশেষে আমেরিকায় গ্রেফতার ভারতের দুই ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার

আরও গভীর হচ্ছে নিম্নচাপ, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ কেমন থাকবে ? ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ

অপেক্ষার অবসান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০-তে শিকে ছিঁড়ল বৈভবের

‘হনুমান অংশ’ ও ‘বর্ডার ২’-কে পিছনে ফেলে দুরন্ত গতিতে এগোচ্ছে রজনীকান্তের ‘Jailer 2’

অরুণাচলের টাকসিং-এর দুটি এলাকা সংবেদনশীল অবস্থায় রয়েছে, জানাল প্রতিরক্ষা মন্ত্রক