‘ফৌজি,’ ‘স্পিরিটের’ পর ‘সালার-২’, জন্মদিনে সুখবর পেলেন প্রভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৭ সাল প্রভাসের বছর। গতকাল, শুক্রবার ছিল দক্ষিণী তারকা প্রভাসের জন্মদিন। আর সেই বিশেষ দিনে প্রভাসের একগুচ্ছ সিনেমার কাজ নিয়ে আপডেট উঠে এসেছে। তেলুগু সিনেমার ‘রেবেল স্টার’ হিসেবে পরিচিত প্রভাসের বয়স গতকাল ৪৭ বছর পূর্ণ হয়েছে। সেই জন্মদিন মহাসমারোহে পালন করেছেন প্রভাস। প্রথমে তাঁর আসন্ন সিনেমা ‘ফৌজি’ (Fauji)-র টিজার মুক্তি পায়। এরপর প্রভাস তাঁর ব্লকবাস্টার সিনেমা ‘সালার’ (Salaar) নিয়ে ভক্তদের সঙ্গে একটি সংক্ষিপ্ত অথচ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেছেন।

প্রভাসের জন্মদিনে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন পরিচালক প্রশান্ত নীল। যিনি ‘কেজিএফ’, ‘সালার’, ‘ড্রাগনের’ পরিচালক। অভিনেতা তাঁর ফৌজি সিনেমার পরিচালক হনু রাঘবপুড়ির সঙ্গে ছিলেন সেই সময়ে। একটি ভিডিওতে প্রভাসকে প্রশান্তের সঙ্গে দেখা করতে দেখা যায়। পরিচালক প্রশান্ত নীল এসেছিলেন প্রভাসকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। কিন্তু প্রভাস তাঁর কাছে জন্মদিনের উপহার হিসেবে চেয়ে বসলেন ‘সালার ২’ (Salaar 2) সংক্রান্ত আপডেট। প্রভাসের মন্তব্যের জবাবে প্রশান্ত নীল জানিয়েছেন যে, আগামী বছরের জুন মাসে তিনি ‘সালার ২’ (Salaar 2) সংক্রান্ত একটি বড় আপডেট দেবেন। ভিডিও-তে সেই কথা বলতে শোনা গিয়েছে পরিচালক প্রশান্ত নীলকে। তারপরেই প্রভাসের অনুরাগীরা অনুমান করছে আগামী বছরের জুন মাস থেকেই সালার সিনেমার দ্বিতীয় পর্বের শ্যুটিং শুরু হবে।

আরও পডুন: ‘হনুমান অংশ’ ও ‘বর্ডার ২’-কে পিছনে ফেলে দুরন্ত গতিতে এগোচ্ছে রজনীকান্তের ‘Jailer 2’

২০২৭ সাল প্রভাসের সিনেমা কেরিয়ারে অন্যতম গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। কারণ ২০২৭ সালে প্রভাসের দুটি সিনেমা মুক্তির কথা রয়েছে। ১৭ মার্চ ‘ফৌজি’ ও পরের দিওয়ালিতে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’। তার সঙ্গেই আগামী বছর থেকে ‘সালার-২’ সিনেমার শ্যুটিং শুরু হবে। এমনটা পরিচালক প্রশান্ত নীলের কথাতে আন্দাজ করা যাচ্ছে। এছাড়াও তালিকায় রয়েছে কল্কি সিনেমার পরবর্তী পার্টের।

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

মাটির প্রতিমা নয়, নিজের মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো কৃষ্ণগঞ্জের দম্পতির

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার

বিচারকের নাবালক ছেলের মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল স্কুটার আরোহীর

পেঁচা নয় হাতির পিঠে বসেন দেবী, বাংলার কোন গ্রামে ‘গজলক্ষ্মীর’ পুজো হয় জানেন?