সন্ধের জলখাবারের জন্য বাড়িতেই বানিয়ে ফেলুন এগ মাঞ্চুরিয়ান, দেখে নিন রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিকেলের জলখাবারে কিংবা রাতের খাবারে একটু অন্য রকম স্বাদ পেতে চাইলে বানিয়ে ফেলতে পারেন এগ মাঞ্চুরিয়ান। সেদ্ধ ডিম, মুচমুচে আস্তরণ, রসুনের গন্ধ আর বিভিন্ন সসের মিশেলে তৈরি এই পদ স্বাদে একেবারে অন্যরকম। বাড়িতে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই সহজে বানানো যায় এই পদ। নুডলস, ফ্রায়েড রাইস কিংবা গরম ভাতের সঙ্গেও দিব্যি জমে যাবে এগ মাঞ্চুরিয়ান। মাত্র ২৫ মিনিটেই দু’জনের জন্য তৈরি করে নিতে পারবেন এই সুস্বাদু পদ। রইল উপকরণ ও বানানোর পদ্ধতি- 

উপকরণ

ডিম — ৫টি

ময়দা — ৪ টেবিল চামচ

কর্নফ্লাওয়ার — ১ টেবিল চামচ

আদা-রসুন বাটা — আধ টেবিল চামচ

নুন ও গোলমরিচ — স্বাদমতো

ভাজার জন্য সাদা তেল

মাঞ্চুরিয়ানের সস তৈরির জন্য:

ক্যাপসিকাম কুচি — আধ কাপ

পেঁয়াজ কুচি — ২ টেবিল চামচ

আদা-রসুন বাটা — আধ টেবিল চামচ

কাঁচালঙ্কা কুচি — আধ চা চামচ

সয়া সস — ১ টেবিল চামচ

ভিনিগার — ১ টেবিল চামচ

চিলি সস — ১ টেবিল চামচ

টমেটো কেচাপ — ১ চা চামচ

নুন, গোলমরিচ ও ধনেপাতা — প্রয়োজনমতো

আরও পড়ুনঃ জলখাবারে বাড়িতেই বানিয়ে ফেলুন জিভে জল আনা মুচমুচে এলো-ঝেলো

 প্রণালী

প্রথমে ডিমগুলি ভাল করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। প্রতিটি ডিম চার টুকরো করে কেটে রাখুন। এ বার একটি পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, আদা-রসুন বাটা, নুন ও গোলমরিচ মিশিয়ে অল্প জল দিয়ে ঘন গোলা তৈরি করুন। ডিমের টুকরোগুলি এই গোলায় মাখিয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে ডিমের টুকরোগুলি সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন। অন্য একটি কড়াইয়ে অল্প তেল দিয়ে আদা-রসুন বাটা, পেঁয়াজ, ক্যাপসিকাম ও কাঁচালঙ্কা দিয়ে মিনিট পাঁচেক নাড়াচাড়া করুন। এর পর সয়া সস, ভিনিগার, চিলি সস ও টম্যাটো কেচাপ দিয়ে ভাল করে মিশিয়ে নিন। স্বাদমতো নুন ও গোলমরিচ দিন। এ বার ভাজা ডিমের টুকরোগুলি দিয়ে সব উপকরণ ভাল করে মিশিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করুন। শেষে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে গরমাগরম পরিবেশন করুন মুচমুচে, ঝালঝাল এগ মাঞ্চুরিয়ান।

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু

বরণ ছাড়াই নিরঞ্জন করা হচ্ছে চোরবাগানের প্রতিমার, মোতায়েন পুলিশ

পথকুকুরকে শালে মুড়িয়ে কেবিনে নিয়ে গিয়ে যৌন নির্যাতন, নিরাপত্তারক্ষীর কাণ্ডে স্তম্ভিত স্থানীয়রা

‘পরিত্রাতা’ হিসেবে আবির্ভূত হয়ে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন তিলক-নীতীশ

নয়ডার সেক্টর ১২৫-এ বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৫ টি দোকান, মৃত ১

কোজাগরীতে বদলাচ্ছে লক্ষ্মীপুজোর রীতি, পিতলের মূর্তিতে ঝোঁক বাড়তেই দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছক্কা হাঁকানোর ‘মহা রেকর্ড’ গড়লেন অভিষেক

দু’পা অচল! শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে স্কেটিংয়ে বিশ্বরেকর্ড, ৫৫ বছরের ব্যক্তির কীর্তি ভাইরাল

মুড়িগঙ্গার উপর সেতুর উদ্বোধন কবে? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

১,৪৩৪ দিন বাদে ভারতের জার্সি গায়ে খেলতে নেমে ডাহা ফেল ভুবনেশ্বর কুমার

স্কুলের ভিতরেই গায়ে পেট্রল দিয়ে নিজেকে পুড়িয়ে দিলেন ছাত্রী, পিলে চমকানো ঘটনা রাজধানী দিল্লিতে

পুরভোটে বিজেপির প্রার্থী হতে চান? সোমবার বিকেলের মধ্যে জমা দিন বায়োডাটা

নৃশংস হত্যাকাণ্ড! যুবককে মেরে কাটা হাত খামে ভরে মুদিকে ‘উপহার’ দিল দুষ্কৃতীরা

ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক নিমিষেই শেষ পরিবারের ৫ সদস্য