অরুণাচলের টাকসিং-এর দুটি এলাকা সংবেদনশীল অবস্থায় রয়েছে, জানাল প্রতিরক্ষা মন্ত্রক

Share:

নিজস্ব প্রতিনিধি: অরুণাচল প্রদেশ নিয়ে দীর্ঘদিন দরেই চিনের সঙ্গে ভারতের বিরোধ চলছে। প্রায়শই সীমান্তে মুখোমুখি সংঘাতে জড়াচ্ছে দুই দেশের সেনা। চলতি বছরে অগস্টের শেষের দিকে দুই দেশের সেনাদের মধ্যে সংঘাতের কারণে অরুণাচল প্রদেশের টাকসিং এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। সেই উত্তেজনা প্রশমনে গত ৬ সেপ্টেম্বর ভারতের দিকে থাকা ওয়াচা-দামাই সীমান্তে দুই দেশের সেনার কোর কমান্ডার পর্যায়ের বৈঠক বসেছিল। অরুণাচল প্রদেশের সামগ্রিক পরিস্থিতি দুদিন আগেই মুখ খুলেছিলেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)-এর প্রধান শত্রুজিৎ সিংহ কপূর। তাঁর সেই মন্তব্যের পরেই ভারতে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বিবৃতি জারি করে অবস্থান পরিষ্কার করে বিদেশমন্ত্রক।

তারপরে আজ, শনিবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অরুণাচল প্রদেশের আসাফিলা ও লংজু সীমান্ত এলাকাগুলি ভারত ও চিনের মধ্যে ‘লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল’ (এলএসি) বা প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে ভিন্ন ভিন্ন ধারণার কারণে সংবেদনশীল অবস্থায় রয়েছে। তবে সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল ও নিয়ন্ত্রণে রয়েছে। বড়সড় কোনও সংঘাতের পরিস্থিতির সৃষ্টি হয়নি। অরুণাচল প্রদেশের টাকসিং সার্কেলের অন্তর্গত এই দুটি এলাকায় নিয়মিত টহল অভিযানের সময় ভারতীয় ও চিনা সেনাবাহিনীর একে অপরের মুখোমুখি হওয়ার ফলে মাঝে মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। এ ধরনের মুখোমুখি পরিস্থিতি এই অঞ্চলগুলির নিরাপত্তা পরিবেশের একটি নিয়মিত অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে।

আরও পডুন: জম্ম-কাশ্মীরে ফের নাশকতার ছক? পুঞ্চ থেকে উদ্ধার IED ভর্তি ৭টি কন্টেনার

উভয় পক্ষের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের কোনও খবর পাওয়া যায়নি। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি সামলাচ্ছেন কমান্ডাররা। স্থানীয় পর্যায়ের মুখোমুখি পরিস্থিতিগুলি সামরিক বাহিনীর মধ্যকার সুপ্রতিষ্ঠিত কার্যপদ্ধতির মাধ্যমে সামাল দেওয়া হচ্ছে। যাতে দুই দেশের মধ্যে পরিস্থিতি ঠিক থাকে। এর মধ্যে রয়েছে ফ্ল্যাগ মিটিং (পতাকা বৈঠক) এবং হটলাইনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা। এই মাধ্যমগুলির উদ্দেশ্য হল স্থানীয় উত্তেজনা নিরসন করা এবং কোনও সংঘাত যাতে বড় আকার ধারণ না করে তা প্রতিরোধ করে।

প্রশিক্ষণের মাঝেই বিপত্তি! ফিলিপিন্সে মৃত্যু ৪ পাইলটের

পুরভোটে কারা লড়বেন? প্রার্থীতালিকা চূড়ান্ত করতে দিল্লি সফরে শমীক

সন্ধের জলখাবারের জন্য বাড়িতেই বানিয়ে ফেলুন এগ মাঞ্চুরিয়ান, দেখে নিন রেসিপি

যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি মৃত্যুমিছিল! ইজরায়েলের হামলায় নিহত ১,৪০০-র বেশি ফিলিস্তিনি

সকালে হাঁটতে বেরনোই কাল হল! ‘MLA’ স্টিকার লাগানো মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল তরুণের

বাড়িতে বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় পনির ঘোটালা, রইল রেসিপি

চাপড়ায় বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে, পলাতক অভিযুক্ত

অপেক্ষার অবসান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০-তে শিকে ছিঁড়ল বৈভবের

জম্ম-কাশ্মীরে ফের নাশকতার ছক? পুঞ্চ থেকে উদ্ধার IED ভর্তি ৭টি কন্টেনার

বিদেশে বসেই চালাতেন অপরাধের সাম্রাজ্য, অবশেষে আমেরিকায় গ্রেফতার ভারতের দুই ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার

আরও গভীর হচ্ছে নিম্নচাপ, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ কেমন থাকবে ? ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ

‘হনুমান অংশ’ ও ‘বর্ডার ২’-কে পিছনে ফেলে দুরন্ত গতিতে এগোচ্ছে রজনীকান্তের ‘Jailer 2’

অরুণাচলের টাকসিং-এর দুটি এলাকা সংবেদনশীল অবস্থায় রয়েছে, জানাল প্রতিরক্ষা মন্ত্রক

মাহেলা জয়াবর্ধনের পদত্যাগের পর নতুন হেড কোচ নিয়োগ করল মুম্বই, কে সামলাবেন দায়িত্ব?