যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি মৃত্যুমিছিল! ইজরায়েলের হামলায় নিহত ১,৪০০-র বেশি ফিলিস্তিনি

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় কাটেনি মৃত্যুর আতঙ্ক। হামলা, ধ্বংসস্তূপ আর চরম খাদ্যসংকটের মধ্যে দিন কাটছে লক্ষ লক্ষ ফিলিস্তিনির। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও ইসরাইলি বাহিনীর হামলায় ১ হাজার ৪০০-র বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। শুধু প্রাণহানি নয়, উপত্যকায় আবাসন ও চিকিৎসা পরিষেবার সংকটও ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সংস্থাটি। 

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এক্স হ্যান্ডেলের একটি পোস্ট করে গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতির কথা তুলে ধরেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থার দাবি, উপত্যকায় এখনও প্রায় ২০ লক্ষ মানুষের মাথার উপর ছাদ নেই। দীর্ঘ সংঘাতের জেরে বিপুল সংখ্যক বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়ায় আশ্রয়ের সংকট ক্রমেই বাড়ছে।  স্বাস্থ্য পরিষেবার পরিস্থিতিও অত্যন্ত উদ্বেগজনক। অ্যামনেস্টির বক্তব্য, গাজার কোনও হাসপাতালই বর্তমানে সম্পূর্ণভাবে কার্যকর নয়। ফলে জরুরি চিকিৎসার প্রয়োজন থাকা মানুষের দুর্ভোগ আরও বাড়ছে। অন্যদিকে, প্রায় ১৪ লক্ষ মানুষ তীব্র খাদ্যসংকটের মুখে রয়েছেন। পর্যাপ্ত খাবার ও প্রয়োজনীয় পরিষেবার অভাবে তাঁদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। 

আরও পড়ুন: সকালে হাঁটতে বেরনোই কাল হল! ‘MLA’ স্টিকার লাগানো মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল তরুণের

গাজায় প্রাণহানি ও পরিকাঠামো ধ্বংসের পাশাপাশি বিচার এবং জবাবদিহির বিষয়টিও সামনে এনেছে অ্যামনেস্টি। সংস্থার বক্তব্য, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মানুষের ন্যায়বিচারের দাবি যেন হারিয়ে না যায়। তাদের কথায়, ‘ধ্বংসস্তূপের নিচে ন্যায়বিচার ও জবাবদিহির দাবি চাপা দেওয়া যায় না।’ ইজরায়েলকে জবাবদিহির আওতায় আনতে এবং আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বাধ্যতামূলক নির্দেশনা মেনে চলার জন্য চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেছে মানবাধিকার সংস্থাটি। অ্যামনেস্টির মতে, গাজায় সংঘটিত কর্মকাণ্ডের জন্য জবাবদিহি নিশ্চিত না হলে ভবিষ্যতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে আরও নৃশংস হামলা চালানোর ঝুঁকি থেকে যায়। 

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

মাটির প্রতিমা নয়, নিজের মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো কৃষ্ণগঞ্জের দম্পতির

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার