মহারাষ্ট্রের ৯৯ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, তালিকায় ফড়নবিশের নাম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ঠিক এক মাস পরেই মহারাষ্ট্রে  বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগেই বিজেপির তরফ থেকে প্রকাশিত হল  প্রথম প্রার্থী তালিকা। সেই তালিকায় দেখা গেল উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের নাম। রবিবার  আগামী নির্বাচনে মহারাষ্ট্র থেকে ৯৯ জনকে প্রার্থী নাম প্রকাশ করল বিজেপি।

প্রকাশিত হওয়া তালিকা মারফত জানা গিয়েছে, ফড়নবিশ নাগপুর পশ্চিম বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০০৯ সাল থেকে তিনি বিজেপির হয়ে এই কেন্দ্র থেকে বারবার  লড়াই করে চলেছেন। বলা বাহুল্য, এই কেন্দ্রটি গেরুয়া শিবিরের শক্ত ঘাঁটি বলেই বেশ পরিচিত। ফড়নবিশ ছাড়াও মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে হেভিওয়েট প্রার্থী তালিকায় রয়েছেন বিজেপি প্রধান চন্দ্রশেখর বাওয়ানকুলে। যিনি নাগপুর জেলার কামথি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও মন্ত্রী সুধীর মুঙ্গান্তিওয়ারকে বল্লারপুর আসন থেকে এবং কেন্দ্রীয় মন্ত্রী রাওসাহেব দানভের ছেলে সন্তোষকে ভোকারদান আসন থেকে প্রার্থী করা হয়েছে।

পাশাপাশি নির্বাচনে লড়াই করতে চলেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বাণের কন্যা ভোকারে শ্রীজয় চহ্বাণ। যিনি  লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করেছিলেন। বলা বাহুল্য,  মহারাষ্ট্র নির্বাচনে বিজেপির প্রথম তালিকায় ১৩ জন মহিলা প্রার্থী, তফসিলি উপজাতি থেকে ৬ জন এবং তফসিলি জাতি থেকে ৪ জন প্রার্থী রয়েছেন। সূত্রের খবর, বিধানসভায় ২৮৮টি আসনের মধ্যে বিজেপি লড়তে চলেছে ১৫১টি আসনে আর বাকি আসনগুলিতে লড়ছে বিজেপির জোটসঙ্গী শিবসেনা ও অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি।

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

গণেশ চতুর্থীর দিন বাড়িতে ইঁদুরের আগমন শুভ না অশুভ, কীসের ইঙ্গিত জানেন?

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা