লক্ষ্মীবারে ইতিহাস গড়ল শেয়ারবাজার, এক লাফে ১,১৯৭ সূচক বাড়ল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ভোটের মধ্যেই লক্ষ্মীবারে ইতিহাস গড়ল শেয়ারবাজার। এক লাফে ১,১৯৭ সূচক বেড়ে সাড়ে ৭৫ হাজারের কাছাকাছি পৌঁছেছে সেনসেক্স। আর নিফটি ৩৭০ পয়েন্ট বেড়ে ২৩ হাজার ছুঁইছঁই করছে। একদিনেই বিনিয়োগকারীদের চার লক্ষ কোটি টাকার বেশি লক্ষ্মীলাভ হয়েছে। অটো, তথ্য-প্রযুক্তি, তেল ও গ্যাস এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির শেয়ারদর ঊর্ধ্বমুখী হওয়ার দৌলতেই কার্যত ইতিহাস গড়তে পেরেছে সেনসেক্স ও নিফটি।

বুধবার বাজার বন্ধের সময়ে সেনসেক্স দাঁড়িয়েছিল ৭৪,২২১.০৬ সূচকে। বৃহস্পতিবার সকালে আগের দিনের চেয়ে সামান্য বেড়ে ৭৪,২৫৩ দশমিক ৫৩ পয়েন্ট নিয়ে শুরু হয় লেনদেন। তার পর সময় যত এগিয়েছে ততই চড়চড় করে উপরের দিকে উঠেছে সেনসেক্স ও নিফটির সূচক। দুপুর দেড়টা নাগাদ ৭৫ হাজারের ঘর পেরিয়ে যায় সেনসেক্স। বাজার বন্ধের আগে গোঁত্তা খেয়ে নিচের দিকে নামলেও তা বিনিয়োগকারীদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারেনি। দিনের শেষে ১,১৯৬.৯৮ সূচক বেড়ে ৭৫,৪১৮.০৪ পয়েন্ট নিয়ে বন্ধ হয় সেনসেক্স। এদিন বাজারে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৭৫,৪৯৯.৯১ পয়েন্ট এবং সর্বনিম্ন ৭৪,১৫৮.৩৫ সূচক। নিফটি মিডক্যাপ ও স্মলক্যাপ ইনডেক্সও বেড়েছে। নিফটি মিড ক্যাপ ইনডেক্স বেড়েছে ০.৪৮ শতাংশ আর নিফটি স্মল ক্যাপ ইনডেক্স বেড়েছে ০.১৩ শতাংশ।

এদিন শেয়ারবাজারের ইতিহাস গড়ার পিছনে বিশেষ অবদান রেখেছে এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, লার্সেন অ্যান্ড টুব্রো এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। পাঁচ সংস্থার শেয়ার দর একদিনেই এক শতাংশের বেশি বেড়েছে। তবে সেনসেক্সের ইতিহাস গড়ার দিনেই লোকসানের মুখ দেখতে হয়েছে সান ফার্মাসিউটিক্যালস ও পাওয়ার গ্রিড।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের