হোলির আগেই সুখবর, বাড়তি মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মচারিরা!

আগামী সপ্তাহে হোলির আগেই কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ্য ভাতা (DA) এবং মহার্ঘ্য ত্রাণ বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রঙের উৎসবের আগেই সরকারি কর্মচারীদের বড় উপহার দিতে পারে কেন্দ্রীয় সরকার। কেননা আগামী সপ্তাহে হোলির আগেই কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ্য ভাতা (DA) এবং মহার্ঘ্য ত্রাণ বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। তবে খবরটি সত্যি হলে প্রায় ১.২ কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন। মুলত জানুয়ারী এবং জুলাই মাসে কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। যদিও মার্চ মাসে হোলির আগেই মহার্ঘ্য ভাতা এবং মহার্ঘ্য ত্রাণ বৃদ্ধি করা হয়। তাই এ বছরও যদি হোলির আগে কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা করে কেন্দ্রীয় সরকার, তাহলে তা জানুয়ারী থেকেই কার্যকর হবে। যার ফলে হোলি উৎসবের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পোয়া বারো। অন্যদিকে জুলাই মাসে মহার্ঘ্য ভাতা বৃদ্ধি হলে তা অক্টোবর বা নভেম্বর থেকে কার্যকর হবে।

তবে গত ৫ মার্চ নয়াদিল্লিতে মন্ত্রিসভা বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা (ডিএ) বৃদ্ধির বিষয়ে কোনও আলোচনা করা হয়নি। সর্বশেষ ডিএ বৃদ্ধি করা হয়েছিল ২০২৪ সালের জুলাই মাসে, যেখানে মহার্ঘ্য ভাতা ৫০% থেকে বাড়িয়ে ৫৩% করা হয়েছিল। এর আগে মার্চের ৭ তারিখে, মন্ত্রিসভা ডিএ পূর্ববর্তী ৪৬% হার থেকে বাড়িয়ে মূল বেতনের ৫০% করেছিল। এই ঘোষণাটি করা হয়েছিল গতবছর ২৫ মার্চ, যা হোলির আগেই ছিল। এরপর ২০২৪ সালের ১৬ অক্টোবর, মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) এবং সপ্তম বেতন কমিশনের অধীনে পেনশনভোগীদের জন্য মহার্ঘ ত্রাণ (ডিআর) ৩% বৃদ্ধির অনুমোদন দিয়েছিল। যার ফলে, DA এবং DR উভয়ই ৫৩% হয়ে গিয়েছিল।

সুতরাং এবারও হয়তো হোলির আগেই কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশনের ঘোষণা দেবে, সেই অপেক্ষাতেই এখন দেড় কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। ২০২৫ সালের জানুয়ারিতে, কেন্দ্র অষ্টম বেতন কমিশন চালু করার ঘোষণা করা হয়েছিল। আগামী বছরের মধ্যে এটি বাস্তবায়িত হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছিল। অষ্টম পে কমিশন বাস্তবায়ন হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, এবং পেনশনভোগীদের বেতন এবং পেনশনে বিশাল বৃদ্ধি হবে বলেও আশা করা যাচ্ছে। পাশাপাশি সরকার পুরানো ভাতা বাতিল করে নতুন ভাতা চালু করতে পারে। ফলে কর্মচারী এবং পেনশনভোগীরা বিপুল লাভ পাবেন।

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি