৩০ বছরের প্রেমিকের সঙ্গে পালালেন ৫৫ বছরের দিদিমা, লজ্জায় মুখ লুকোচ্ছেন নাতি

ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের কানপুরের বাজারিয়া এলাকার। এই বিষয়ে মহিলার নাতি জানিয়েছেন, দিদার কুকীর্তির জন্যে সমাজে রীতিমতো অপমানিত হচ্ছেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, ভালবাসার কোনও বয়স নেই, ধর্ম নেই, যে কোনও বয়সেই প্রেমে পড়া যায়! চলচ্চিত্রে প্রায়শই এমন সংলাপ শোনা যায়! কিন্তু সিনেমা যদি বাস্তবের মাটিতে উঠে আসে! হ্যাঁ, সম্প্রতি এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে ভালোবাসার টানে ৩০ বছর বয়সী প্রেমিকের সঙ্গে পালালেন ৫৫ বছরের মহিলা। মানহানির ভয়ে থানায় অভিযোগ জানালেন না বৃদ্ধার পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের কানপুরের বাজারিয়া এলাকার। এই বিষয়ে মহিলার নাতি জানিয়েছেন, দিদার কুকীর্তির জন্যে সমাজে রীতিমতো অপমানিত হচ্ছেন তাঁরা। সমাজে মুখ দেখাতে পারছেন না।

মহিলার একটি মাত্র ছেলে, তাঁর বিয়ে হয়ে গিয়েছে অনেকদিন। নাতিও প্রাপ্তবয়স্ক। এই পরিস্থিতিতে দিদার তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনা রীতিমতো লজ্জাজনক। লজ্জায় তাঁর পরিবারের সদস্যরা মুখ লুকাচ্ছেন। নাতি আরও জানিয়েছেন, তাঁর দিদা হাঁটুর বয়সী ৩০ বছরের প্রেমিকের সঙ্গে পালিয়েছেন। এর আগেও সে বাড়ি থেকে পালিয়েছিল। কিন্তু তিনি ফিরে এসেছিলেন। মহিলার স্বভাব ভাল নয়। তবে ঘটনাটি ৪ মাস আগে ঘটলেও পরিবারের পক্ষ থেকে এখনও থানায় অভিযোগ করা হয়নি। দীর্ঘদিন পলাতক মহিলাকে পাড়ায় দেখা না যাওয়ার কারণে গুঞ্জন শুরু হয়। তখনও বিষয়টি প্রকাশ্যে এসেছে। মহিলার ছেলে জানিয়েছেন, ‘এমন মহিলাকে ঘরে রাখা উচিত নয়, যার কারণে বারবার আমরা মানহানির শিকার হচ্ছি।’

পরিবারের সদস্যরা আরও জানিয়েছেন, বারবার পালাচ্ছেন মহিলা। এমন অপরাধ করার পরেও মহিলার স্বামী তাঁকে ডিভোর্স দেয়নি। তার কর্মকাণ্ডের সমাজে মুখ দেখানো দায় হয়ে উঠেছে তাঁদের। এ বিষয়ে স্থানীয় পুলিশ জানিয়েছেন, ‘আমরা কোনও অভিযোগ পাইনি, কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ বর্তমানে বিষয়টি এলাকায় আলোচনার বিষয়।

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর