বিচার চলাকালীন ধর্ষণের শিকার হওয়া দলিত কিশোরীর রহস্যমৃত্যু

দায়িত্বে অবহেলার জন্য তদন্তকারী অফিসারকে বরখাস্ত করা হয়েছে।’

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্ষণের শিকার হওয়া এক দলিত কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হল বাড়ি থেকে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে যোগী রাজ্য উত্তরপ্রদেশের বারাবাঁকির হায়দারগড় এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধর্ষণের শিকার হয়েছিলেন এক ১৬ বছর বয়সী দলিত কিশোরী। তার বয়ান রেকর্ডের জন্য ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরা দেওয়ার কথাও ছিল। কিন্তু তার আগে বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়। পুলিশ সুপার দীনেশ কুমার সিং বলেন, ‘গত ১৭ জুন হায়দারগড় থানায় একটি ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযুক্তকে বৃহস্পতিবার আটক করা হয়। মেয়েটির বয়ান রেকর্ড করার জন্য ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার কথা ছিল।’ তিনি বলেন, ‘নির্যাতিতা আত্মহত্যা করেছে। আমরা লাশটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি এবং আরও তদন্ত চলছে।’

অন্যদিকে কিশোরীর মৃত্যুর পর তার পরিবারের তরফে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। নির্যাতিতার পরিবারের দাবি, মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছিল। সেই হুমকিদাতা দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার না করায় তাদের মেয়ে আত্মঘাতী হয়েছে। পুলিশ সুপার বলেন, ‘পরিবারের সদস্যদের অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে৷ তদন্তকারী অফিসার যোগেন্দ্র প্রতাপ সিংকে দায়িত্বে অবহেলার জন্য বরখাস্ত করা হয়েছে।’

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা