চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Lalu: অসুস্থ বাবাকে কিডনি দানের সিদ্ধান্ত সিঙ্গাপুর-কন্যা রোহিণীর

আন্তর্জাতিক ডেস্ক: অসুস্থ বাবার জন্য এগিয়ে এলেন কন্যা রোহিণী। সিদ্ধান্ত নিলেন তাঁর একটি কিডনি বাবাকে দান করার। রোহিণী থাকেন সিঙ্গাপুরে। পরিবার সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রোহিণী বাবা লালু প্রসাদের সঙ্গে কথা বলেন। জানান, তাঁর ইচ্ছার কথা। লালুপ্রসাদ প্রথমে সেই প্রস্তাবে সাড়া দিতে অস্বীকার করেন। পরিবারের সদস্যরা যদুপতিকে বোঝানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত লালুপ্রস্তাব প্রস্তাবে সম্মতি দেন।

পরিবার সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, লালু প্রসাদের অসুস্থতার খবর পেয়ে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েন রোহিণী। বাবার অসুস্থতা নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের দিকে সব সময় নজর রাখতেন। কিছুদিন আগে তিনি খবর পান, বাবাকে দিল্লির এমসে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। রোহিণী চেয়েছিলেন লালু প্রসাদকে সিঙ্গাপুরে এনে চিকিৎসা করানোর। রোহিণী তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরিবার প্রস্তাবে সম্মতি জানালে রোহিণী লালুপ্রসাদকে সিঙ্গাপুর নিয়ে আসেন। সিঙ্গাপুরের চিকিৎসকেরা লালুপ্রসাদকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন।

কিডনি প্রতিস্থাপনের পরামর্শের কথা শুনেছেন রোহিণী। পরে তিনি লালু্প্রসাদের পরিবারের সঙ্গে কথা বলেন। জানান, তিনি তাঁর একটি কিডনি দান করতে প্রস্তুত। যদিও লালুপ্রসাদ যে কোনও কারণেই হোক প্রস্তাবে সম্মতি দিতে অস্বীকার করেন। পরে লালুকে রাজি করান তাঁর পরিবারের সদস্যরা। অবশেষে লালুপ্রসাদ রাজি হন। নভেম্বরের শেষের দিকে হবে অপারেশন।  

আরও পড়ুন দুটি কিডনিই নষ্ট, প্রতিস্থাপন করতে সিঙ্গাপুর যাচ্ছেন লালুপ্রসাদ

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ