জামিন পাওয়ার পরদিনই ফের কেজরিওয়ালকে তলব ইডির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবগারি দুর্নীতি মামলা থেকে স্বস্তি পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শনিবার দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত ১৫ হাজার টাকার বন্ডে জামিন দেন আপ সুপ্রিমকে। এরপর ফের রবিবার অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল  এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ২১ মার্চ তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া  হয়েছে।

সূত্রের খবর, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (PMLA) আওতায় কেজরিওয়ালের বয়ান রেকর্ড করার জন্য নবম বার তাঁকে তলব করা হয়েছে। তবে তিনি হাজিরা দেবেন না সেটা এখন আপের তরফে জানান হয়নি। অন্যদিকে গত দুদিন আগে  এই মামলায় বিআরএস নেতা কে কবিতাকে গ্রেফতার করেছে ইডি। এই প্রেক্ষিতে ফের অরবিন্দকে তলব নিয়ে বাড়ছে উদ্বেগ।

উল্লেখ্য, দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় বার বার সমন এড়িয়ে যাওয়ার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। আদালত যাতে দিল্লির মুখ্যমন্ত্রীকে জেরার জন্য তদন্তকারীদের মুখোমুখি হওয়ার নির্দেশ দেয় সেই আর্জি জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই আর্জির প্রেক্ষিতে শনিবার কেজরিওয়াল সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারক দিব্যা মালহোত্রা। সশরীরে যাতে তাঁকে হাজিরা দিতে না হয় সেই আর্জি জানিয়ে গতকাল শুক্রবারই রাউজ অ্যাভিনিউ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আপ সুপ্রিমো। যদিও তাতে লাভ হয়নি। কেজরির আর্জি খারিজ করে দেয় আদালত।

তবে শনিবার সকাল দশটা নাগাদ দুই আইনজীবী রাজীব মোহন ও রমেশ গুপ্তের সঙ্গে বিচারক দিব্যা মালহোত্রার এজলাসে সশরীরে হাজির হয়েছিলেন কেজরিওয়াল। তাঁকে দেখতে আদালত চত্বরে ভিড় উপচে পড়ে। বিচারককে আপ সুপ্রিমোর আইনজীবীরা বলেন, আদালতের প্রতি শ্রদ্ধাশীল দিল্লির মুখ্যমন্ত্রী। আদালতের নির্দেশকে সম্মান দিয়ে সশরীরে হাজিরা দিয়েছেন। তিনি একটি দলের শীর্ষ নেতা। সামনেই লোকসভা ভোট। ওই ভোটের প্রচারের জন্য তাঁকে দেশের বিভিন্ন রাজ্যে যেতে হবে। ফলে জামিন মঞ্জুর করা হোক। সেই আর্জিতে সাড়া দিয়ে ১৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ড এবং এক লক্ষ টাকার সিকিওরিটি বন্ডের বিনিময়ে জামিন মঞ্জুর করেন বিচারক। এরপরে ফের আপ সুপ্রিমকে তলব করল ইডি।

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান