ভোট আবহেই বাংলায় ৬৫৬টি D.EL.ED College’র ৩৮ হাজার আসনে ভর্তির বিজ্ঞপ্তি

বাংলার ৬৫৬টি D.EL.ED College’র ৩৮ হাজার আসনে ভর্তির প্রক্রিয়া শুরু করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের যে সব বেকার যুবক-যুবতীরা আগামী দিনে রাজ্যের শিক্ষাক্ষেত্রে শিক্ষিক বা শিক্ষিকা হিসাবে নিজেদের গড়ে তুলতে চাইছে তাঁদের সকলের জন্য সুখবর। লোকসভা ভোটের আবহেই বাংলার(West Bengal) ৬৫৬টি D.EL.ED College’র ৩৮ হাজার আসনে(38 Thousand Seats) ভর্তির প্রক্রিয়া শুরু করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ(WBBPE) বিজ্ঞপ্তি(Admission Notification) প্রকাশ করেছে। গতকাল অর্থাৎ ১৬ মে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানেই বলা হয়েছে, ৩১ মে পর্যন্ত ২ বছরের D.EL.ED কোর্সের জন্য আবেদন ও ভর্তি প্রক্রিয়া চলবে। ভর্তির জন্য আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। এর কম নম্বর থাকলে আবেদন করা যাবে না। তবে সংরক্ষিত শ্রেণিভুক্তদের ৪৫ শতাংশ নম্বর থাকলেই চলবে। তবে তার কমে তাঁরাও আবেদন করতে পারবেন না। পর্ষদের ওয়েবসাইট https://wbbprimaryeducation.org/তে গিয়ে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন D.EL.ED কোর্সে ভর্তি নিতে ইচ্ছুক যুবক-যুবতীরা।

বাংলায় D.EL.ED College’র সংখ্যা ৬৫৬টি। এর মধ্যে বাংলা মাধ্যম কলেজ ৬৩৫টি। এছাড়াও রয়েছে ১১টি হিন্দি মাধ্যম কলেজ, ৬টি নেপালি মাধ্যম কলেজ এবং ২টি উর্দু মাধ্যম কলেজ। সাঁওতালি এবং ইংরেজি মাধ্যম কলেজ রয়েছে ১টি করে। এই সব কলেজের মোট আসন সংখ্যা ৩৮ হাজার। সুপ্রিম কোর্ট(Supreme Court) কিছুদিন আগেই জানিয়ে দিয়েছে, এবার থেকে প্রাথমিক স্কুলে শিক্ষকতার চাকরি করতে হলে প্রার্থীকে অবশ্যই D.EL.ED Degree’র অধিকারী হতে হবে। নাহলে সেই চাকরি করতে পারবে না। সেই প্রেক্ষাপটে এবার যারা রাজ্যের প্রাথমিক স্কুলে চাকরি করতে চাইছেন শিক্ষক-শিক্ষিকা হিসাবে তাঁরা বাধ্যতামূলক ভাবেই এই D.EL.ED College’র ভর্তির ক্ষেত্রে অংশ নেবেন। সব থেকে বড় কথা এবার থেকে বাংলা প্রতি বছর ৩৮ হাজার প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকা পেতে চলেছে যা এ রাজ্যের সরকারি বা সরকার পোষিত স্কুলের পরিকাঠামোর ক্ষেত্রে বড় বদল আনবে। শিক্ষক-শিক্ষিকার অভাবে আর রাজ্যের প্রাথমিক স্কুলগুলিকে আর বন্ধ হয়ে যেতে হবে না।  

তবে এ রাজ্যে থাকা ওড়িয়া, তেলুগু এবং তামিল স্কুলগুলির ক্ষেত্রে ভবিষ্যতে শিক্ষক-শিক্ষিকা পাওয়া সমস্যা হয়ে দাঁড়াতে পারে। কেননা এ রাজ্যে ওড়িয়া, তেলুগু এবং তামিল স্কুল থাকলেও সেই মাধ্যমের D.EL.ED College নেই। অন্যান্য বছরের চেয়ে এবার অনেক আগেই রাজ্যের D.EL.ED Collegeগুলির ভর্তির বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখনও রাজ্যের সাধারণ কলেজগুলিতে স্নাতকের ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। ফলে সেই সুফলও পাবে এই D.EL.ED Collegeগুলি। অন্যান্য বছরের চেয়ে এই কলেজগুলিতে আসনসংখ্যা শূন্য থেকে যাওয়ার আশঙ্কা এবার তাই অনেকটাই কম। তার ওপরে প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া উচ্চ প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের চেয়ে অনেক বেশি নিয়মিত। ফলে বেকার যুবক-যুবতীরা আগ্রহী হবেন এই কলেজগুলিতে ভর্তি হতে।

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ফ্রিজে পড়ে রয়েছে লাউ? ফেলে না রেখে বানিয়ে ফেলুন বরফি, রইল সহজ রেসিপি

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি