‘টাইগার আভি জিন্দা হ্যায়’, ভোট গণনার আগেই নীতীশের পোস্টারে ছেয়ে গেল পটনা

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা:  রাত পোহালেই অর্থা‍ৎ শুক্রবার (১৪ নভেম্বর) বিহারে বিধানসভা নির্বাচনের ভোট গণনা। আগামী পাঁচ বছর পাটলিপুত্রের কুর্সিতে কে বসতে চলেছেন? ফের কি ক্ষমতায় আসবে নীতীশ কুমার ও বিজেপির জোট, নাকি বাবা-মায়ের পর মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে নয়া নজির গড়বেন তেজস্বী যাদব-সব উত্তর মিলবে গণনা শেষে। সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা। প্রথমে পোস্টাল ব্যালট গোনা হবে। পরে খোলা হবে। সকাল দশটা নাগাদ প্রাথমিক প্রবণতা জানা যাবে। তবে চূড়ান্ত ফলাফল জানতে সন্ধে পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন নির্বাচন কমিশনের এক আধিকারিক। তবে ভোট গণনার ২৪ ঘন্টা আগেই বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ছবি সম্বলিত পোস্টারে ছেয়ে গিয়েছে পটনা।

সংযুক্ত  জনতা দলের কার্যালয়ের বাইরে থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সাঁটানো ওই পোস্টারে লেখা হয়েছে-‘টাইগার আভি জিন্দা হ্যায়’। শুধু তাই নয়। ওই পোস্টারে সমাজের প্রান্তিক মানুষদের ‘মসিহা’ হিসাবে তুলে ধরা হয়েছে নীতিশকে। বিদায়ী মুখ্যমন্ত্রীকে সমাজের প্রান্তিক স্তরের মানুষ সহ সকল সম্প্রদায়ের ‘রক্ষক’ হিসেবে উল্লেখ করা হয়েছে। জেডিইউয়ের শীর্ষ নেতা তথা প্রাক্তন মন্ত্রী রঞ্জি‍ৎ সিনহার উদ্যোগেই সাঁটানো হয়েছে ওই পোস্টার।

গত ৬ ও ১৪ নভেম্বর দুই দফায় বিহারে বিধানসভা ভোট হয়েছে। প্রথম দফায় অর্থা‍ৎ ৬ নভেম্বর ১২১ আসনে ও ১১ নভেম্বর শেষ দফায় ১২২ আসনে ভোট হয়েছে। দুই দফাতেই রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। প্রথম দফায় ভোট পড়েছিল ৬৫.০৮ শতাংশ। সেখানে দ্বিতীয় দফায় ভোট পড়েছিল ৬৮.১৪ শতাংশ। সার্বিকভাবে ভোট পড়েছিল ৬৬.৯১ শতাংশ। ১৯৫১ সালে আলাদা রাজ্য হিসাবে স্বীকৃতি পাওয়ার পরে এটাই ছিল রেকর্ড সংখ্যক ভোটদান। পুরুষদের চেয়েও মহিলাদের বুথে হাজিরা ছিল চোখে পড়ার মতো। ভোটদানের ক্ষেত্রে পুরুষদের টেক্কা দিয়েছেন মেয়েরা।

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভায় সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার হল ১২২। যদিও শেষ দফার ভোটের পরে বিভিন্ন সমীক্ষক সংস্থার বুথফেরত সমীক্ষায় আভাস দেওয়া হয়েছে, মহিলা ভোটারদের কল্যাণে ফের ক্ষমতায় ফিরছে এনডিএ জোট। নীতীশ-বিজেপির নেতৃত্বাধীন জোটের উপরেই বিহারবাসী আস্থা রেখেছেন। প্রথমবার ভোটে লড়তে নামা প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি তেমন দাগ কাটতে পারছে না। সর্বোচ্চ পাঁচটি আসন পেতে পারে। তবে ভোট কাটুয়া হিসাবে অবতীর্ণ হয়ে বিজেপি-নীতীশের জয়ের পথ প্রশস্ত করে দিয়েছেন জন সুরাজের প্রার্থীরা। এক নজরে দেখে নেওয়া যাক বুথফেরত সমীক্ষায কোন সংস্থা কি আভাস দিয়েছে-

‘দৈনিক ভাস্কর’ এর বুথফেরত সমীক্ষা অনুযায়ী বিহারে ১৪৫ থেকে ১৬০টি আসন জিতে সরকার গঠন করছে এনডিএ। আরজেডির নেতৃত্বাধীন মহাজোট পেতে পারে ৭৩ থেকে ৯১ আসন। প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টির ঝুলিতে যেতে পারে ০-৩ আসন। নির্দল ও অন্যান্যরা জয়ী হতে পারে ৫-৭ আসনে।

‘জেভিসি’ নামে অন্য সমীক্ষা সংস্থার বুথফেরত সমীক্ষায় আভাস দেওয়া হয়েছে, ১৩৫ থেকে ১৫০ আসনে জয় পেতে চলেছে এনডিএ। উল্টোদিকে মহাজোট পেতে পারে ৮৮ থেকে ১০৩ আসন। জন সুরাজের ঝুলিতে যেতে পারে মাত্র একটি আসন। অন্যান্যরা পেতে পারে ৩-৬ আসন।

‘চাণক্য স্ট্র্যাটেজিস’ –এর সমীক্ষা বলছে, এনডিএ জিততে পারে ১৩০ থেকে ১৩৮ আসন। আরজেডির নেতৃত্বাধীন মহাজোট জয়ী হতে পারে ১০০ থেকে ১০৮ আসনে। খালি হাতে ফিরবে প্রশান্ত কিশোরের দল। তিন থেকে ৫ আসন জিততে পারে অন্যান্যরা।

‘ম্যাট্রিজ’-এর সমীক্ষা অনুযায়ী, এনডিএ জিততে চলেছে ১৪৭ থেকে ১৬৭ আসনে। মহাজোটের দখলে যেতে পারে ৭০ থেকে ৯০ আসন। প্রশান্ত কিশোরের দল সর্বাধিক পেতে পারে দুটি আসন। নির্দল ও অন্যান্যরা জয়ী হতে পারে ২-৮ আসনে।

‘পি-মার্ক’ বলছে, ১৪২ থেকে ১৬২টি আসনে জিতে ফের ক্ষমতায় ফিরতে চলেছে এনডিএ। ৮০ থেকে ৯৮ আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হবে তেজস্বী যাদবের মহাজোটকে। প্রশান্ত কিশোরের জন সুরাজ জিততে আরে ১-৪ আসনে। নির্দল ও অন্যান্যরা পেতে পারে ০-৩টি আসন।

সমীক্ষক সংস্থা ‘পিপলস ইনসাইট’ তাদের বুথফেরত সমীক্ষায় জানিয়েছে ১৩৩ থেকে ১৪৮ আসনে জিতে ফের পাটলিপুত্রের কুর্সিতে ফিরছে নীতীশ কুমারের এনডিএ। ৮৭ থেকে ১০২টি আসন নিয়ে ফের বিরোধী দলের জন্য নির্ধারিত বেঞ্চেই বসতে হবে মহাজোটকে। প্রশান্ত কিশোরের দল জন সুরাজ জয়ী হতে পারে ০-২ আসনে। আর নির্দল ও অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ৩-৬টি আসন।

‘পিপলস পালস’ এর বুথফেরত সমীক্ষা অনুযায়ী, ‘১৩৩ থেকে ১৫৯টি আসন জিততে চলেছে এনডিএ। ৭৫ থেকে ১০১ আসনে জিততে পারে মহাজোট। ০ থেকে ৫টি আসনে জিততে পারে জন সুরাজ। ২ থেকে ৮টি আসনে জিততে পারেন অন্যান্যরা।

যদিও বুথফেরত সমীক্ষার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং বহু ক্ষেত্রেই বুথফেরত সমীক্ষায় প্রকাশিত ফলাফল মুখ থুবড়ে পড়েছে। তার জলজ্যান্ত প্রমাণ গত বছরের লোকসভা ভোট। যদিও বিজেপি পন্থী গদি মিডিয়ার তরফে প্রত্যেক ভোট শেষেই এনডিএ’র জয়-জয়কার ঘোষণা করা হয় বুথফেরত সমীক্ষায়। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি।

নাবালিকা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, শিক্ষককে ঘরে আটকে বিক্ষোভ

নিষেধাজ্ঞা উড়িয়ে দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল নাবালিকা

দিশা সালিয়ান মৃত্যু মামলা: প্রাণনাশের হুমকি পাচ্ছেন সুরজ পাঞ্চোলি

পুরনো খেলোয়াড় অমিতাভের উপরই ভরসা রাখলেন নীতিন নবীন

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির