জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সডে মেয়েদের মধ্যে বাজিমাত কাটোয়ার দেবদত্তার

Share:

নিজস্ব প্রতিনিধি, কাটোয়া : সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষায় বাংলার জয়। ফল প্রকাশের পরেই দেখা গিয়েছে দেশে মেয়েদের মধ্যে পর্থম হয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়ার মেয়ে দেবদত্তা মাঝি। এখানেই শেষ নয়, আইআইটি খড়্গপুর জোনেও টপার হয়েছেন তিনি। ২০২৫ সালের জেইই অ্যাডভান্সড পরীক্ষার দায়িত্বে ছিল আইআইটি কানপুর ছিল। সর্বভারতীয় এই পরীক্ষায় বাংলার মুখ উজ্জ্বল করেছেন দেবদত্তা মাঝি। দেবদত্তার সর্বভারতীয় র‌্যাঙ্ক ১৬।

দেশের মধ্যে প্রথম হয়েছেন রাজিত গুপ্তা। দিল্লি আইআইটি জোন থেকে পরীক্ষায় বসেছিলেন তিনি। জানা গিয়েছে, সর্বভারতীয় স্তরে মহিলাদের মধ্যে প্রথম হয়েছেন দেবদত্তা মাঝি। ৩৬০-এর মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৩১২। জয়েন্ট এন্ট্রান্স মেনসেও খুব ভালো ফল করেছিলেন তিনি। ২০২৩-এর মাধ্যমিকে প্রথম হওয়ার পর রাজ্যের মধ্যে সর্বভারতীয় স্তরে জেইই মেন-এও প্রথম হয়েছিলেন পূর্ব বর্ধমানের কাটোয়ার দেবদত্তা মাঝি। দেশের মধ্যে তাঁর র‌্যাঙ্ক ছিল ২৭৫। দুর্গাদাসী চৌধুরী গার্লস হাই স্কুলের পড়ুয়া দেবদত্তা রাজ্যে প্রথম হয়েছিল। এবার দেশে মেয়েদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন তিনি। ২০২৩ সালের মাধ্যমিকে ৬৯৭ নম্বর পেয়েছিলেন। কঠোর পরিশ্রম করলে সাফল্য যে আসবেই প্রমাণ করেছে কাটোয়ার দেবদত্তা। গ্রামবাংলার দুই মেধাবী দেবদত্তাকে  সেই সময় শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে সম্মানও জানিয়েছিলেন তিনি। জয়েন্ট এন্ট্রান্সের মেনস পরে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষাতে ভাল ফল দেবদত্তার।

চলতি বছরে এই পরীক্ষায় বসেছিলেন ১ লক্ষ ৮০ হাজার ৪২২ জন। উত্তীর্ণ হয়েছেন ৫৪ হাজার ৩৭৮ জন পরীক্ষার্থী। গত ১৮ মে দু’টি পর্বে পরীক্ষা নেওয়া হয়েছিল। তারই ফলপ্রকাশ হয়েছে সোমবার। সেই ফলেই দেখা গিয়েছে, মেয়েদের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গের মেয়ে দেবদত্তা।

১৭ সেপ্টেম্বর কন্যারাশিতে গমন সূর্যের, ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির জাতকদের

শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল