সকাল থেকে বিকল দিল্লির এমসের সার্ভার, লাটে পরিষেবা

বুধবার সকাল সাতটায় আচমকাই বসে যায় সার্ভার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিগড়ে গেল গর্বের এমস হাসপাতালের সার্ভার। বুধবার সকাল সাতটায় আচমকাই বসে যায় সার্ভার। সার্ভার বসে যাওয়ায় পরিষেবায় বিঘ্ন ঘটে। এমস সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে,  বুধবার এমসের বহির্বিভাগে কাজ হয়েছে জোড়াতালি দিয়ে। নমুনা সংগ্রহের কাজও হয়েছে নমো নমো করে। সব থেকে সমস্যায় পড়েন যাদের আধারকার্ড ছিল না, তারা। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বাধ্য হয়ে তাদের ফিরে যেতে হয়। কী কারণে সার্ভার বিকল হল, তা খতিয়ে দেখছে এমস কর্তৃপক্ষ। 

এমস সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার সকাল সাতটা নাগাদ আচমকাই বিকল হয়ে যায় হাসপাতালের সার্ভার। টেকনিক্যাল টিমকে বিষয়টি জানালে তারা দ্রুত সেখানে পৌঁছে সার্ভার মেরামতির কাজে হাত লাগায়।

ইতোমধ্যে হাসপাতালে আসতে শুরু করেন রোগীরা। ভীড় হতে থাকে ওপিডিতে। তারা শোনে হাসপাতালের সার্ভার বিকল হওয়ার খবর। এই খবরে তাদের মধ্যে তৈরি হয় চাপা আতঙ্ক। এদিনের অধিকাংশ কাজ করতে হয়েছে হাতে-কলমে। এখনও সার্ভার ঠিক হয়নি, খবর তেমনই। ফলে, আগামীকালও পরিষেবা বিঘ্নিত হতে পারে। এমসের মতো একটি ঐতিহ্যশালী হাসপাতালে সার্ভার বিকল হওয়ার ঘটনা যে উদ্বেগের, তা নিয়ে সন্দেহ নেই।  

দিল্লির এমস হাসপাতাল তৈরি হয়েছিল ১৯৫৬ সালে। পরবর্তীকালে দেশের অন্যান্য প্রান্তেও তৈরি হয় এই ধরনের হাসপাতাল। কেন্দ্র সরকার আরও কয়েকটি রাজ্যে এমস তৈরির সিদ্ধান্ত নিয়েছে। 

আরও পড়ুন আর এমস নয়, পরিবর্তে স্বাধীনতা সংগ্রামীদের নাম

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা