চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আন্দোলন বন্ধ করে কাজে ফিরুন’, চিকিৎসকদের কড়া বার্তা এইমস কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর মেডিক্যাল কলেজে  মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। সরব হচ্ছে দিল্লির এইমসের চিকিৎসক ও মেডিক্যাল পড়ুয়ারা । তাতে বিপর্যস্ত স্বাস্থ্য পরিষেবা। সোমবারের পর মঙ্গলবারও কর্মবিরতি অব্যাহত দেশের বিভিন্ন হাসপাতালে। এই আবহে  চিকিৎসকদের কড়া বার্তা দিল এইমস কর্তৃপক্ষ।

মঙ্গলবার স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ‘প্রতিবাদকারী চিকিৎসকদের হাসপাতাল ক্যাম্পাসে দ্রুত ফিরে কাজ শুরু করতে হবে। কোন বিক্ষোভে সামিল হতে পারবেন না চিকিৎসকরা। আর যদি কেউ প্রতিবাদ করে তাহলে তা হাইকোর্টের নির্দেশের লঙ্ঘন এবং অবমাননার সমান।‘

উল্লেখ্য, মহিলা চিকিৎককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে দেশব্যাপী মেডিক্যাল ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (ফোর্ডা)। নির্যাতিতার বিচারের দাবিতে জুনিয়র ডাক্তার, ইন্টার্ন এবং স্নাতকোত্তর প্রশিক্ষণার্থীরা টানা চতুর্থ দিনের মতো ধর্মঘটের ডাক দিয়েছে।  এই ধর্মঘটের সঙ্গে যোগ দিয়েছে দিল্লির এইমস-সহ বড় হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। আর তাতে ব্যাহত হয়েছে পরিষেবা ।  চিকিৎসা করতে আসা রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বন্ধ হচ্ছে হাসপাতালের বিভিন্ন বিভাগ । সেই জন্য রোগীদের যাতে না কোন অসুবিধা হয় সেইজন্য বড় পদক্ষেপ নিল এইমস কর্তৃপক্ষের।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ