বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ শুরু হতে আর দু’মাসও বাকি নই। আর বিশ্ব ফুটবলের মহাযুদ্ধের মুখেই সৌদি জাতীয় দলের কোচ হার্ভে রেনার্ডকে বরখাস্ত করা হয়েছে। সৌদি ফুটবল ফেডারেশন ইতিমধ্যেই বিকল্প কোচের খোঁজ শুরু করেছে। রেনার্ডের উত্তরসূরি হিসেবে গ্রিসের প্রাক্তন আন্তর্জাতিক খেলোয়াড় জর্জিওস ডনিসের নাম নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছে। বর্তমানে তিনি সৌদি ক্লাব আল খালিজের দায়িত্বে রয়েছেন।

আসন্ন বিশ্বকাপ ফুটবলে এইচ গ্রুপে পড়েছে সৌদি আরব। একই গ্রুপে রয়েছে দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং উরুগুয়ে এবং নবাগত কেপ ভার্দে। গ্রুপের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। ৩২ বছর আগে ১৯৯৪ সালে আমেরিকার মাটিতেই সৌদি আরব তাদের বিশ্বকাপের সেরা সাফল্য হিসেবে শেষ ষোলোয় খেলেছিল। কোচ রেনার্ডের প্রশিক্ষণেই ২০২২ সালে কাতার বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছিল সৌদি আরব। এমনকি বিশ্বকাপের গ্রুপ পর্বে লিওনেল মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে ২-১ গোলে জিতেছিল। বিশ্বকাপ শেষে সৌদি দলের দায়িত্ব থেকে বিদায় নিয়েছিলেন রেনার্ড। এর পর ফরাসি মহিলা দলের প্রশিক্ষণের দায়িত্ব নিয়েছিলেন। ২০২৩ সালের মহিলা বিশ্বকাপ এবং ২০২৪ প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে দলকে পৌঁছে দিয়েছিলেন তিনি। তাছাড়া কোচ হিসাবে জাম্বিয়া এবং আইভরি কোস্টকেও  আফ্রিকা কাপ অব নেশনস জিতিয়েছিলেন ৫৭ বছর বয়সী রেনার্ড।

২০২৪ সালের শেষ দিকে ইতালিয়ান কোচ রবার্তো মানচিনিকে বরখাস্ত করার পর প্রাক্তন কোচ রেনার্ডকে দ্বিতীয়বারের মতো দায়িত্ব দিয়েছিল সৌদি আরব ফুটবল ফেডারেশন। বিশ্বকাপের মুখে কোচের দায়িত্ব হারিয়ে খানিকটা ভেঙে পড়েছেন রেনার্ড। তিনি জানিয়েছেন, ‘সৌদি ফুটবল ফেডারেশনের কর্তাদের নির্দেশেই কোচের পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন।’ নিজের অর্জন নিয়ে গর্ব প্রকাশ করতে গিয়ে হার্ভে রেনার্ড এও জানিয়েছেন, সৌদি আরব মোট সাতবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং এর মধ্যে দুইবারই তারা কোয়ালিফাই করেছে তাঁর অধীনে।

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’