দিল্লিতে বিধিনিষেধ তুলতেই বাড়ছে দূষণের মাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লিতে দূষণের মাত্রা বেশ কয়েকদিন কমার পর ফের বাড়ছে দূষণের মাত্রা। সোমবার সকাল ৮টায় শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স রবিবারের  তুলনায় অনেকটাই বেড়েছে। রবিবার  বিকেল ৪টায়  দিল্লিতে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল  ৩০১  তবে সোমবার সকালেই তা বেড়ে দাঁড়ায় ৩৩৮। যা বর্তমানে বাতাসের গুণগতমানের একদমই ‘খারাপ’-এর পর্যায়ে।

প্রতিদিন বিকাল ৪ টের সময় ২৪ ঘণ্টার গড় একিউআই রেকর্ড করা হচ্ছে।  বৃহস্পতিবার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৪১৯ , বুধবার ৪০১, মঙ্গলবার ৩৯৭, সোমবার ৩৫৮, রবিবার ২১৮, শনিবার ২২০ এবং শুক্রবার ২৭৯। তবে সোমবার দিল্লির পাশাপাশি আশেপাশের এলাকাতে কমেছে দূষণের মাত্রা । গাজিয়াবাদে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ৩০৬, গুরুগ্রামে  ২৩৯, গ্রেটার নয়ডায়  ২৮৮, নয়ডায় ৩০৮ এবং ফরিদাবাদেও ৩২০।  

প্রসঙ্গত , শূন্য থেকে ৫০ এর মধ্যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স  ‘ভাল’, ৫১ থেকে ১০০ এর মধ্যে ‘সন্তোষজনক’, ১০১ থেকে ২০০ ‘মাঝারি’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খারাপ’, ৩০১ থেকে ৪০০ এর মধ্যে ‘খুব খারাপ’, ৪০১ থেকে ৪৫০ এর মধ্যে ‘গুরুতর’ এবং ৪৫০ এর বেশি ‘গুরুতর প্লাস’ হিসাবে বিবেচিত হয়।উল্লেখ্য, বায়ুদূষণের মাত্রা কমে যাওয়ায় শনিবার কেন্দ্র কঠোর বিধিনিষেধ তুলে নিয়েছে দিল্লি সরকার। তবে বিধিনিষেধ তুলতেই ফের বাড়লো দূষণের মাত্রা। অন্যদিকে এদিন থেকেই দিল্লিতে খুলেছে স্কুল। তারমধ্যেই ফের দূষণ বাড়ায় চিন্তায় পড়েছে প্রশাসন।

জন্মদিনের রাতে বচসায় জড়ালেন আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা, কী কাণ্ড ঘটালেন?

ফের অশনিসঙ্কেত, হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

দল থেকে বাদ যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া সূর্যকুমারের, কি লিখলেন তিনি?

বেলুড়ে ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার ও ভোটার , রেশন কার্ড, কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর

জীবনের প্রথম বেতন মায়ের হাতে তুলে দিলেন ছেলে, তারপর কী ঘটল…

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

খাদ্যমন্ত্রীর নির্দেশ অমান্য! রেশনে সিমেন্ট-পাথরের টুকরো মেশানো গম দেওয়ার অভিযোগ

মুম্বই-দিল্লির পর রাজস্থানে পৌঁছে গেল মালদহের লিচু, হাসি ফিরল চাষিদের মুখে

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

ফেরানো হয়েছে সরকারি নিরাপত্তা, লালু-রাবড়ির পাহারায় লাঠিধারী আরজেডি কর্মীরা

নবদ্বীপের রানীর ঘাটে জলে ঝাঁপ অসুস্থ বৃদ্ধের, চলছে তল্লাশি

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম